শসা কিনতে গিয়েই সর্বনাশ! একই সাথে ধরা পরল ঝিলিক আঁখি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল গৌরব আঁখি গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে অন্যদিকে দেবা আঁখিরাও ওই একই গ্রামে যাচ্ছে। এদিকে আঁখির ফোন বন্ধ হওয়ার কারণে আঁখির সাথে যোগাযোগ করতে পারছে না ঝিলিক। আর আঁখিও ঝিলিককে ফোন করে জানাতে পারছিনা সবকিছু। আঁখির জন্য তো ভীষণ চিন্তা হতে থাকে ঝিলিকের। আঁখির ফোন সুইচ অফ দেখে ঝিলিকের ভীষণ চিন্তা শুরু হয়। এদিকে একই গ্রামে রয়েছে সবাই, কখন যে কে কার মুখোমুখি হয়ে যাবে সেটাই দেখার বিষয়।

দুই শালিক আজকের পর্ব ৭ ডিসেম্বর (Dui Shalik Today Episode 7 December)
ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় মাঝ রাস্তায় ঝিলিক এবং গৌরবের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় কি করবে তারা বুঝতে পারে না। এদিকে চারআনা তো দেরি করানোর জন্য রাস্তায় বারবার বাইক দার করাচ্ছে। তারপর চারআনা মাঝ রাস্তা দাঁড়িয়ে বলে তার ভীষণ খিদে পেয়েছে। আসলে দেরি করানোর জন্য চারআনা বারবার এই প্ল্যান করছে। তারপর রাস্তায় দাঁড়িয়ে তারা একটা ফলয়ালার থেকে শসা খেতে থাকে। সেখান থেকে শসা খেয়ে বেরিয়ে পড়ে তারা। অন্যদিকে ঝিলিকের বেশ খিদে পেয়েছে। তাই সেও গৌরবকে বারবার বলতে থাকে। তখনই ওই ফলওয়ালাকে তারা দেখতে পায় যার কাছ থেকে আঁখি এবং দেবারা শসা খেয়েছিল।
ওই লোকটি তো ঝিলিককে দেখে একই মানুষ ভেবে ভুল করে। তাই জন্য গৌরবদের সামনে বলেই ফেলে, একটু আগেই ঝিলিক নাকি দুটো ছেলে এবং একটা বাচ্চা সঙ্গে দাঁড়িয়ে তার থেকে শসা খেলো। গৌরব তো ভাবে লোকটার মাথা খারাপ, কিন্তু ঝিলিক বুঝতে পারে যে ওই লোকটা দেবা এবং আঁখিকে একসঙ্গে দেখেছে। কিন্তু আঁখি কেন এখানে এসেছে কোথায় এসেছে সেটাই বুঝতে পারে না ঝিলিক।
আরও পড়ুন: ধর্ম সংকটে শুভলক্ষী! মনের কথা জানিয়ে নায়িকাকে বিপাকে ফেলল আদৃত! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
মুখোমুখি আঁখি-দেবা গৌরব-ঝিলিক
অন্যদিকে দেবার মাসি শম্পার সঙ্গে দেবার বিয়ে ঠিক করতে থাকে। আর তখনই আসে ঝিলিকের মা। ঝিলিকের মাকে দেবার মাসি ইচ্ছে করে ঝিলিকের সম্বন্ধ নিয়ে কথা শোনাতে থাকে। ঠিক সেই সময় অনিমেষ রায় কারখানার বাইরে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে ফোন করে। সেই সময় তার ফোন নাম্বার নিয়েছিল। আসলে ওই লোকটি ওই একই বস্তিতে থাকে। অন্যদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মাঝ রাস্তায়। তাই জন্য আঁখি দেবা একটি পুরনো বাড়িতে গিয়ে ওঠে, ওই একই বাড়িতে গিয়ে ওঠেন ঝিলিক এবং গৌরব। এবারে কি হবে আগামী পর্বে সেটাই দেখার অপেক্ষা।

