মিরাক্কেল সিজন ৪-এর চ্যাম্পিয়ন থেকে জি বাংলার নায়িকা! আপনি কি জানেন অভিনেত্রীর আসল পরিচয়?

বাংলা বিনোদন জগতে (Entertainment) ধারাবাহিকগুলোর (Television Serial) গুরুত্ব যতটা ঠিক ততটাই গুরুত্ব রয়েছে রিয়েলিটি শোগুলির (Reality show)। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star Jalsha), কালার্স বাংলার (Colours Bangla) মতন জনপ্রিয় বেশকিছু চ্যানেলগুলোতে যেমন জমজমাট ধারাবাহিক হয়ে থাকে ঠিক তেমনই এই ধারাবাহিকগুলির পাশাপাশি সপ্তাহের কয়েকটা দিন বেশ জমজমাট কিছু রিয়েলিটি শো হয়ে থাকে।
এই জনপ্রিয় রিয়েলিটি শোগুলির মধ্যে অন্যতম একটি হল মিরাক্কেল। একসময় জি বাংলার অন্যতম জনপ্রিয় শো ছিল এটি। বেশ কয়েকটি সিজন রমরমিয়ে চলেছিল। কিন্তু হঠাৎ করেই এই শো এর সম্প্রচার বন্ধ হয়ে গেছে। অনেকসময় এই রিয়েলিটি শো গুলি থেকে অভিনয় জগতে কাজ করার সুযোগ পান অনেকেই।
বেশিরভাগ সময়ই ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে উঠে আসে অভিনেতা অভিনেত্রীরা। যেমন এর আগে সেখান থেকে সুযোগ পেয়েছেন রুবেল দাস, অহনা দত্ত, মেঘা দাঁ, ঐন্দ্রিলা ব্যানার্জি সহ আরও অনেকেই। তবে জানেন কি মীরাক্কেলের মঞ্চ থেকে উঠে আসা এক প্রতিযোগী বর্তমানে ধারাবাহিক জগতের জনপ্রিয় নায়িকা।
মিরাক্কেল সিজন ৪ এর বিজয়ী ছিলেন তিনি। সেখান থেকেই পেয়েছেন অভিনয়ের সুযোগ। আজ সেই অভিনেত্রী সকলের বেশ পছন্দের একজন নায়িকা। স্টার জলসা, জি বাংলা সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা।
আরও পড়ুনঃ গৃহপ্রবেশের সেটে সহ অভিনেত্রীর গালে সপাটে চ’ড় মারলেন উষসী রায়! হঠাৎ কি হল দুই অভিনেত্রীর মাঝে?
জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন তানিয়া রায়। যাকে বর্তমানে আমরা জি বাংলার আনন্দী ধারাবাহিকে তনুশ্রীর চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। এছাড়াও হর গৌরী পাইস হোটেলে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তানিয়া ছিলেন মিরাক্কেল সিজন ৪ এর বিজয়ী, আজ তিনি জনপ্রিয় অভিনেত্রী। ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন দর্শকদের বিপুল ভালোবাসা।

