গৃহপ্রবেশের সেটে সহ অভিনেত্রীর গালে সপাটে চ’ড় মারলেন উষসী রায়! হঠাৎ কি হল দুই অভিনেত্রীর মাঝে?

বিরাট বড় ঝড় উঠল টলি পাড়ায় (Tollywood)। টেলিভিশনের পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে লেগে গেল দ্বন্দ্ব। সেই ঝামেলা এমনই বাড়াবাড়ির পর্যায় পৌঁছে গেল যে দুই অভিনেত্রী মধ্যে শুরু হয়ে গেল হাতাহাতি। একজন আরেকজনের গালে মারলেন সপাটে চড়। দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলা এতদূর গড়াবে তা কল্পনা করতে পারেনি কেউ।

শুটিং ফ্লোরে দুজনের এই কান্ড দেখে অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকেই। ঘটনাটি ঘটেছে বাংলা ধারাবাহিক জগতের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিকের শুটিং সেটে। জনপ্রিয় সেই ধারাবাহিকটি হল স্টার জলসার গৃহপ্রবেশ। মাত্র কয়েক মাস হল ধারাবাহিকটি শুরু হয়েছে।

আমরা প্রত্যেকেই জানি একটা ধারাবাহিকে দীর্ঘ কয়েক মাস ধরে কাজ করতে করতে অভিনেতা অভিনেত্রীরা একটা পরিবার হয়ে ওঠেন। তাদের বিভিন্ন হাসিখুশি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে। মেকআপ রুমে তাদের কাটানো বিভিন্ন মুহূর্তের সাক্ষী থাকেন নেটিজেনরা। তবে এরকম তিক্ততা মাখা মুহূর্তের সাক্ষী থাকতে হবে সেটা কেউ কল্পনাও করেনি।

ঘটনাটি ঘটেছে গৃহপ্রবেশের নায়িকা উষসী রায় এবং খলনায়িকা যুক্তা চক্রবর্তীর মাঝে। ধারাবাহিকের শুটিং চলাকালীন দুজনের মধ্যে শুরু হয় বচসা এবং সেই কারণেই যুক্তার গালে হঠাৎই সকলের সামনে সপাটে চড় বসান উষসী। এই ঘটনায় অবাক হয়ে গিয়েছেন উপস্থিত সকলে। এমনকি নেটিজেনরাও এমন কিছু হবে তা কল্পনাও করতে পারেননি।

আরও পড়ুনঃ রুদ্রর নোং’রামির শিকার হয়ে দৃষ্টিশক্তি হারালো ফুলকি! সত্যিটা খুঁজে বের করতে ভয়ংকর খেলায় মাতালো রোহিত!

তবে চিন্তা করার কোন কারণ নেই। ঘটনাটি বাস্তবে ঘটেনি, পুরোটাই উঠেছে ধারাবাহিকে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে বিপদে পড়েছে আদৃত। যার কারণে বাড়ির সকলেই খুব চিন্তিত। শুভলক্ষী চিন্তায় পড়ে গিয়েছে কিভাবে আদৃতকে এই বিপদ থেকে রক্ষা করবে সেটা নিয়ে। এই ঘটনা নিয়ে তদন্ত করতে গিয়েই শুভলক্ষী জানতে পারে জিনিয়াই পিছন থেকে কোন ক্ষতি করেছে। সেই কারণেই শুভলক্ষী জিনিয়াকে সবার সামনেই সপাটে থাপ্পড় মারে।

Back to top button