স্লট না পেলেও কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সেরার সেরা ধারাবাহিক আবার প্রমাণ হলো! সব জুটিদের পিছিয়ে ফেলে সেরার তালিকায় তারা
এবারের সেরা জুটি কমলা ও পৃথ্বীরাজ! সব সেরা সেরা অভিনেতাদের টেক্কা দিয়ে পাশাপাশি এই দুই খুদে অভিনেতা

বর্তমানে বাংলা বিনোদন বাংলার টেলিভিশন প্রেমি মানুষদের কাছে বেশ অনেকখানি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বর্তমানে তারা এক মুহূর্ত বাংলা বিনোদনের চ্যানেল গুলিকে ছাড়া সময় কাটাতে পারেন না। আর এই বিনোদনের একটি বড় অংশ দখল করে রয়েছে বাংলা ধারাবাহিক।
টেলিভিশনের সম্প্রচারিত এই ধারাবাহিক গুলির মধ্যেপ্রতি সপ্তাহে নিত্যদিন প্রতিযোগিতা লেগেই আছে। প্রতিটি ধারাবাহিক একে অপরকে স্লট হারা করতে ব্যস্ত। কোন ধারাবাহিককে সেরার তকমা পেল সেটাও প্রকাশিত হয় প্রতি সপ্তাহে বেরোনো টিআরপি তালিকার দিকে তাকালেই। এছাড়া দর্শকরা নিজেরাই বেছে নেন তাদের প্রিয় চরিত্রদের।
নির্দিষ্ট সময় অন্তর একটি তালিকা বের হয় যেখানে দর্শকদের সবচেয়ে পছন্দের ফিকশন ক্যারেক্টার গুলিকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই তালিকা। এইবার এই তালিকার সবার প্রথমে স্থান করে নিয়েছে জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে দীপা। তৃতীয় স্থান দখল করেছে বাংলা মিডিয়ামের ইন্দিরা। আর এর পরে যারা দুজন রয়েছে তাদের দেখলে চমকে যাবেন আপনিও। তারা যে দিন দিন কতটা জনপ্রিয়তা পাচ্ছে তারই প্রমাণ দিচ্ছে এই তালিকা।

এবার বাংলা সিরিয়ালে মোস্ট পপুলার ফিকশন ক্যারেক্টার এর মধ্যে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে কমলা এবং পৃথ্বীরাজ। এই প্রথম বাংলার প্রিয় ফিকশন চরিত্রের আয়তায় অন্তর্ভুক্ত হলেন এই দুই খুদে অভিনেতা। বাংলার সব তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সরিয়ে এই তালিকায় জায়গা করে নিল দুই খুদে।
কি অদ্ভুত ব্যাপার তাই না? এর আগে কখনো এই দুই খুদে অভিনেতা এই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেনি। আর যখন অন্তর্ভুক্ত করল তখন একেবারে একসাথে পাশাপাশি। এই সাফল্য দেখার পর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola o Sriman Prithviraj)-এর ভক্তরা বেজায় খুশি। যত দিন যাচ্ছে এই ধারাবাহিকটি আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠছে।

