কমলা মানিকের পর এবার সূর্য দীপা! দর্শকদের সেরার সেরা পছন্দে সেই জলসার জুটি!

বর্তমানে বাংলার টেলিভিশন (Bengali Television) প্রেমি মানুষদের কাছে বেশ অনেকখানি গ্রহণযোগ্য হয়ে উঠেছে বাংলা ধারাবাহিকগুলি। এই বিনোদনের (Bengali Entertainment) একটি বড় অংশ দখল করে রয়েছে বাংলা ধারাবাহিক (Bengali Serial)। এখন তারা এক মুহূর্ত বাংলা বিনোদনের চ্যানেল গুলিকে ছাড়া সময় কাটাতে পারেন না।

এই ধারাবাহিক গুলির মধ্যে প্রতি সপ্তাহে নিত্যদিন প্রতিযোগিতা লেগেই আছে। প্রতিটি ধারাবাহিক একে অপরকে স্লট হারা করতে ব্যস্ত। তারকাদের উৎসাহ দিতে তাদের মানুষ কতটা পছন্দ করছে সেই নিয়ে একটি তালিকা প্রকাশিত হয়। এইবার সেখানেই খেল দেখালো স্টার জলসা।

একটি নির্দিষ্ট সময় অন্তর একটি তালিকা প্রকাশিত হয় যেখানে দর্শকদের সবচেয়ে প্রিয় ফিকশন ক্যারেক্টার গুলিকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই তালিকা। এইবার এই তালিকার সবার প্রথমে স্থান করে নিয়েছে জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে দীপা। তৃতীয় স্থান দখল করেছে বাংলা মিডিয়ামের ইন্দিরা। চতুর্থ স্থানে রয়েছে সূর্য এবং পঞ্চম স্থানে রয়েছে আলোকপর্ণা।

পর পর দুই বার জলসা প্রমাণ করলো দর্শকদের ভালোবাসায় কাউকে ভাগ বসাতে দেবে না তারা। এর আগের বারও এই তালিকায় ধরা দিয়েছিলেন জলসার এক জনপ্রিয় জুটি যথা, পৃথ্বীরাজ ও কমলা। আর এই বারেও ফের একই ধারাবাহিকের প্রিয় জুটি সূর্য ও দীপা একসাথে নিজেদের নাম লেখালো এই তালিকায়।

Anurager chowa

বেশ কিছু মাস ধরে জলসার টিয়ারপিতে অনেকটাই ভাঁটা পড়েছে সেকথা বলাই বাহুল্য। সেই দিক থেকে এগিয়ে গিয়েছে প্রতিযোগী চ্যানেলগুলি। তবে ভক্তদের মন থেকে স্টার জলসায় অভিনীত নায়ক নায়িকাদের জায়গা যে কেউ কখনো কেড়ে নিতে পারবে না সে কথা আরো একবার প্রমাণ করলো স্টার জলসা। টিআরপিতে কম হলেও দর্শকদের ভালোবাসায় একটুও ভাঁটা পড়তে দেয়নি তারা।

Back to top button