অপেক্ষার অবসান! পর্দায় ফিরছে দর্শকদের প্রিয় অর্পণ স্বীকৃতির জুটি! কোন ধারাবাহিকে? জেনে নিন এখনই

স্টার জলসার (Star jalsha) একসময়ের জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ছিল ‘মেয়েবেলা’ (Meyebela)। ধারাবাহিকটি খুব বেশি দিন না চললেও ধারাবাহিকের জুটি কিন্তু দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন কবে আবার সেই জুটিকে তারা ফিরে পাবে। উল্লেখ্য ধারাবাহিকে দুটি কেন্দ্রীয় চরিত্র মৌ এবং নির্ঝরের জুটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। নির্ঝর অর্থাৎ ডোডোদা তো সকলের মন জয় করে নিয়েছিল। কত কত মেয়ের ক্রাশ হয়ে উঠেছিল সে রাতারাতি তা গুনে শেষ করা যাবে না।

ধারাবাহিকের মৌয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং নির্ঝরের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অর্পণ ঘোষাল। ধারাবাহিকটি মেয়েদের জীবনের গল্প ঘিরে তৈরি হয়েছিল। কিভাবে মেয়েরা সংসারের চাপে নিজেদের শখ, আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে দেয় সেই গল্পই তুলে ধরা হচ্ছিল এবং সেখান থেকেই গল্পের নায়িকা মৌ কিভাবে আবার সকলকে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরিয়ে আনে শেষ পর্যন্ত সেটাই দেখানো হয়েছিল। তবে ধারাবাহিকের জুটি জনপ্রিয়তা পেলেও ধারাবাহিকটি টিআরপি রেটিং কম থাকার কারণে খুব বেশিদিন চলেনি। কয়েক মাস চলার পরেই বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি।

স্বীকৃতি মজুমদারকে এর আগেও স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। স্টার জলসার ‘খেলাঘর’ ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন স্বীকৃতি। এর পরে স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। শেষবার স্বীকৃতিকে দেখা গিয়েছিল জি বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে আলোর চরিত্রে অভিনয় করতে। এছাড়াও একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন স্বীকৃতি। সেখানে অভিনেতা অর্পণের সঙ্গে জুটি বেধে দেখা গিয়েছিল স্বীকৃতিকে। ওয়েব সিরিজটির নাম ছিল ‘রাজা রানী রোমিও’। অর্পণ স্বীকৃতির জুটির কারণে ওয়েব সিরিজকেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

অন্যদিকে অর্পণ একাধিক ধারাবাহিক এবং ওয়েব সিরিজের অভিনয় করেছেন। কালার্স বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘বসন্ত বিলাস মেসবাড়ী’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় প্রথম সকলে তাকে চিনেছিলেন। এরপর স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকে দেখা গিয়েছে। এ ছাড়াও হইচই এর দুটি জনপ্রিয় ওয়েব সিরিজ হোস্টেল ডে’স এবং গভীর জলের মাছ টু তে অভিনয় করতে দেখা গিয়েছে অর্পণকে। এছাড়াও অভিনেতা নিয়মিত থিয়েটার চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে দর্শক চাইছেন অর্পণ স্বীকৃতির জুটি আবারও টেলিভিশনের পর্দায় দেখতে, তাই তাদের জন্যই রইল দারুন একটি সুখবর।

আরও পড়ুন: দু’বার বিয়ে করেও নিঃসন্তান! সন্তানের জন্য ফেলেছেন চোখের জল! জেনে নিন ইন্দ্রানী হালদারের অজানা কাহিনী!

অর্পণ-স্বীকৃতির জুটি ফিরছে পর্দায়

শীঘ্রই পর্দায় ফিরছে অর্পণ স্বীকৃতির জুটি। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অম্লান মজুমদারের লেখা চিত্রনাট্য ও রাজদীপ ঘোষের পরিচালনায় আসছে আরো একটি থ্রিলার ওয়েব সিরিজ আসছে ওটিটি (OTT) প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এবং আপাতত এই সিরিজের নাম ‘ফলোয়ার্স’। শোনা যাচ্ছে গল্পের চিত্রনাট্য অনুযায়ী পরিবর্তিত হতে পারে সিরিজের নাম। আরো একবার নতুনভাবে এই জুটিকে পর্দায় দেখার জন্য বেশ উৎসাহিত দর্শক। তবে কবে, কোন প্লাটফর্মে এই সিরিজ আসতে চলেছে সেটা জানা যায়নি।

Back to top button