নিম ফুলের মধুতে প্রবেশ করেই ভক্তদের মন জিতে নিলো সুইটি! অভিনেত্রীর আসল পরিচয় জানলে চমকে যাবেন আপনিও!
Neem Fuler Modhu Actress Sweety Real Name: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) কম বেশি প্রায় প্রতিটি ধারাবাহিকই টিআরপি তালিকায় রাজ করছে। তবে তার মধ্যে যে ধারাবাহিকটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠছে সেটি হলো নিম ফুলের মধু (Neem Fuler Modhu)। বর্তমানে বেঙ্গল টপারের জায়গায় নিজের একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে এই ধারাবাহিকটি। এই মেগার সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হলো নায়িকা পর্ণা।
বর্তমানে অনেক গুলো বছর এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প। পর্ণা আর সৃজন এখন আর এক নয়। তাদের জীবনে চলে এসেছে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। যাকে নিয়েই তাদের দিন শুরু হয় এবং শেষ হয়। পর্ণার শাশুড়ি মা কৃষ্ণা যদিও মন থেকে পর্ণা এবং তার মেয়ে কাউকেই মেনে নিতে পারেনি, তবে তাতে বিশেষ কোনো সমস্যাও হয়নি। কারণ গোটা দত্ত বাড়ি তাদের পুঁটিকে পেয়ে ভীষণ খুশি।
তবে শুধু যে ভালো হয়েছে এমনটা নয়। ভালোর পাশাপাশি অনেক মন্দ জিনিষও ঢুকে পড়েছে পর্ণা সৃজনের সুখের সংসারে। বহু বছর জেল খাটার পর ছাড়া পেয়েছে ইশা আর রনি। তারা এবার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে পর্ণার ক্ষতি করার। এখন যেহেতু পর্ণা আর এক নয়, এই সুযোগটাকেই বেশি করে কাজে লাগাতে চাইছে তারা। বহুদিন শান্তি পূর্ন জীবন যাপন করার পর আবার এক অবাঞ্ছিত ঝড়ের মুখে পড়েছে দত্ত বাড়ি।
ইশার থেকে পালাতে গিয়ে নতুন করে নিজেদেরকে কিছু শয়তান লোকেদের জালে জড়িয়ে ফেলেছে তারা। আর এখন সেই জাল কেটে বেরোনোটা তাদের জন্য খুব কষ্ট সাধ্য হয়ে উঠেছে। এর মাঝেই আবার সৃজন পর্ণাকে আলাদা করতে ধারাবাহিকে প্রবেশ করেছে একটি নতুন চরিত্র। কিছু দিন হলো এই ধারাবাহিকের গল্পে সুইটি নামের একটি নতুন চরিত্র প্রবেশ করেছে। চরিত্রটিকে ইতিমধ্যেই দেখতে পেয়েছেন দর্শক মহল।
আরো পড়ুন: দর্শকদের জন্য বড় সুখবর! বাংলা মিডিয়ামের পর ফের নতুন মেগায় ফিরছেন নীল! নিজেই সেই খবর ভক্তদের জানান দিলেন অভিনেতা!
এই চরিত্রটি তেমন ইতিবাচক না হলেও, অভিনেত্রীর সৌন্দর্য এবং অভিনয় নজর কেড়েছে ভক্তদের। অনেক দর্শকদের মনেই প্রশ্ন জন্মেছে যে কে এই নতুন মুখ অভিনেত্রী? এর আগে কোন ধারাবাহিকে কাজ করেছেন তিনি? এই সুইটি চরিত্রটি অভিনীত অভিনেত্রীর নাম হল প্রিয়াঙ্কা মজুমদার। এই জি বাংলার নিম ফুলের মধুই তার প্রথম ধারাবাহিক। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে উঠে এসেছেন তিনি। এতদিন নিজের নৃত্য শিল্প দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন প্রিয়াঙ্কা। আর এইবার নিজের অভিনয়ের দক্ষতার মাধ্যমে ফের দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন প্রিয়াঙ্কা ওরফে সুইটি।


