দর্শকদের জন্য বড় সুখবর! বাংলা মিডিয়ামের পর ফের নতুন মেগায় ফিরছেন নীল! নিজেই সেই খবর ভক্তদের জানান দিলেন অভিনেতা!

Neel Bhattacharya: বর্তমানে বাংলা বিনোদন (Bengali Entertainment) জগৎ দর্শকদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। বাংলা বিনোদনের চ্যানেল গুলিতে আসছে একের পর এক নতুন মেগা (Bengali Serial)। আর এই মেগা সিরিয়ালের মধ্যে দিয়েই জনপ্রিয় হয়ে উঠছে একাধিক নতুন মুখ অভিনেতা অভিনেত্রীরা। দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় দেখতে দেখতে তারা এক প্রকার ঘরের লোক হয়ে উঠছে ভক্তদের। নিজের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নতুন কাজ কবে এবং কোথায় আসতে চলেছে সেই নিয়ে সদা আগ্রহী থাকে ভক্তরা।
বাংলা টেলিভিশন জগতের এমনই একজন জনপ্রিয় অভিনেতা হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকে কাজ করে অভিনেতা দর্শকদের মনে ছেয়ে গিয়েছেন। তারপর একে একে কৃষ্ণকলি, বাংলা মিডিয়াম প্রত্যেকটি ধারাবাহিকেই নিজের অসামান্য দক্ষতার ছাপ রেখেছেন তিনি। সমাজ মাধ্যমেও তার অনুরাগীদের সংখ্যা কিছু কম নয়। সৌন্দর্যের জন্য তাকে বাংলার চকলেট বয়ও বলা হয়ে থাকে।

তার করা শেষ ধারাবাহিক ছিল বাংলা মিডিয়াম। বেশ কিছু মাস পেরিয়ে গিয়েছে এই ধারাবাহিকটি শেষ হওয়ার। এখনো তাকে নতুন কোন ধারাবাহিকের না দেখতে পেয়ে বেশ আশাহত হয়েছিলেন দর্শক মহল। তবে এইবার তাদের জন্য রয়েছে একটি অনেক বড় সুখবর। খুব তাড়াতাড়ি নতুন প্রজেক্টে ফিরছেন সবার প্রিয় নীল ভট্টাচার্য। জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে একেবারে নতুন একটি জুটি বেঁধে দর্শকদের আনন্দ দিতে ফিরছেন তিনি।
আরও পড়ুন: ঘটে গেল চরম স’র্বনা’শ! সুইটির সিঁ’থিতে সিঁ’দুর তুলে দিল সৃজন! সবটা জানতে পেরে বাক্য’হারা হয়ে গেল পর্ণা!
এবার প্রশ্ন হচ্ছে কোন অভিনেত্রীকে দেখা যাবে তার বিপরীতে? বাংলা বিনোদন জগতের একজন অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। তিনিও নীল ভট্টাচার্যের মতনই ছোট পর্দার হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। অভিনেত্রী শোলাঙ্কিকে টেলিভিশনের পর্দায় শেষবার দেখা গিয়েছে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে। এইবার নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে নতুন কাজের ফিরতে চলেছেন তিনি।

তবে এইবার কোন ধারাবাহিকে নয়, তারা ফিরতে চলেছেন ওটিটি দুনিয়ায়। খুব তাড়াতাড়ি হৈ চৈ-এর আসতে চলেছে একটি ওয়েব সিরিজ যার নাম ‘বোকা বাক্সতে বন্দী’ (Boka Bakso Te Bondi)। সেখানেই একসাথে জুটি বাঁধতে দেখা যাবে শোলাঙ্কি এবং নীলকে। সম্প্রতি অভিনেতা নীল ভট্টাচার্য তার সমাজ মাধ্যমের পাতা একটি পোস্ট করেন এবং তার ক্যাপশনে লেখেন, নতুন বছর আরো ধামাকাদার হতে চলেছে কারণ তিনি জীবনে প্রথম ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন। তার এই কামব্যাকে ভীষণ খুশি অভিনেতার ভক্তরা।

