প্রকাশ পেল উড়ান ধারাবাহিকের সম্প্রচারের সময়! কোন ধারাবাহিকের ঘাড়ে কোপ মারল এই মেগা?

বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে আসছে একাধিক নতুন নতুন সব আধুনিক গল্প সমৃদ্ধ ধারাবাহিক (Bengali Serial)। এই ধারাবাহিক গুলিকেই দর্শক মহল বর্তমানে নিজেদের অবসর সময় যাপনের অন্যতম অংশ হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাই দর্শকদের অবসর সময়কে আরো বেশি রঙিন করে তুলতে স্টার জলসা নিয়ে এলো উড়ান (Uraan)।
জনপ্রিয় প্রোডাকশন হাউজ সুরিন্দর ফিল্মসের এই নতুন ধারাবাহিক উড়ানের মাধ্যমে স্টার জলসা পর্দায় আবারো ফিরছেন অভিনেতা প্রতিক সেন। অন্যদিকে প্রোডাকশন হাউজ এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে নির্বাচন করেছিলেন নতুন রত্নাপ্রিয়া দাসকে (Ratnapriya Das)। এটাই হতে চলেছে তার সর্বপ্রথম ধারাবাহিক।
ইতিমধ্যেই জলসার পর্দায় প্রকাশ পেয়েছে আসন্ন উড়ান (Uraan) ধারাবাহিকটির প্রথম প্রোমো। যেটা দেখে রীতিমতোন মুগ্ধ হয়েছিলেন দর্শক মহল। ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্র, কিছু পার্শ্ব চরিত্র এবং গল্পের মোড় কোন দিকে ঘুরবে তার কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর এইবার চ্যানেল জানিয়ে দিল কবে থেকে আসতে চলেছে এই ধারাবাহিক!
আরও পড়ুনঃ ফিরছেন আদৃত! বদলে যাচ্ছে প্রধান নায়ক! সেখানেই এন্ট্রি নিচ্ছে সবার প্রিয় উচ্ছে বাবু! কোন ধারাবাহিকে ঘটছে এই মুখ বদল?
মাঝে আবার এই ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। প্রোমো প্রকাশ পাবার পর হঠাৎ এমন হওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন ভক্তরা। ধারাবাহিকের পরিচালকের সাথে প্রোডাকশন হাউসের অন্তর দ্বন্দ্ব প্রভাব ফেলেছিল শুটিংয়ে। যার ফলে পরিচালক ধারাবাহিকটি ছেড়ে দেন। যদিও সেই সমস্যা সবকিছুই এখন মিটে গিয়েছে। এইবার সামনে এসেছে সম্প্রচারের সময় ও তারিখ।
কবে আসছে উড়ান (Uraan)?
সূত্রের খবর প্রোডাকশন হাউজ ২৩ তারিখ সম্প্রচার করবে বলেছিল এই ধারাবাহিকটিকে। তবে দ্বিতীয় ঝলক প্রকাশ পাওয়ার পরেও যখন সেই ডেট কর্তৃপক্ষ জানায়নি তার মানে আরো কিছুদিন সম্প্রচারে দেরি হতে পারে এমনটাই ধরে নেওয়া হচ্ছে। সূত্রের খবর ২৭ তারিখ প্রকাশ পাবে এই ধারাবাহিক। তবে ঠিক কোন স্লটে এটি সম্প্রচার হবে সেটা এখনো নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।

