ফিরছেন আদৃত! বদলে যাচ্ছে প্রধান নায়ক! সেখানেই এন্ট্রি নিচ্ছে সবার প্রিয় উচ্ছে বাবু! কোন ধারাবাহিকে ঘটছে এই মুখ বদল?

বর্তমান সময়ে বাংলা টেলিভিশন (Bengali Television) পর্দায় এমন অনেক তারকা রয়েছেন যারা খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের অসামান্য প্রতিভার দ্বারা দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এই সমস্ত তারকাদের অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। টলি জগতের এমনই একজন জনপ্রিয় মুখ হলেন অদৃত রায় (Adrit Roy)।
জি বাংলার অনেকদিন ধরে চলা অন্যতম বিখ্যাত এবং হিট ধারাবাহিক ছিল মিঠাই (Mithai)। এই ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায় আদৃত রায়কে। এখান থেকেই বিরাট জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা আদৃত। তারপর থেকে তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি। এরপরে এক বড় প্রোডাকশন হাউজের পরিচালিত সিনেমার নায়কের চরিত্রে কাস্ট করা হয় তাকে। এবার শোনা যাচ্ছে ফের অন্য একটি বড় কাজের মধ্যে দিয়ে ফিরতে চলেছে আদৃত। এক জনপ্রিয় অভিনেতার মুখ বদলে সেই জায়গায় আসতে চলেছে সবার প্রিয় উচ্ছে বাবু।
খুব তাড়াতাড়ি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’- নামক সিনেমাটির কাজে হাত দিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে শুরু হওয়ার আগেই ঘটলো ব্যাঘাত। আর এই তোলপাড় টলিপাড়া। এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রের অভিনয় করার কথা ছিল অনির্বাণ ভট্টাচার্যের। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। জানা যাচ্ছে, শুটিং শুরু হওয়ার জন্য যে তারিখটি দেওয়া হয়েছিল, তা পরে বদলে যায়। ফলে ডেট নিয়ে সমস্যা তৈরি হয় তাদের মধ্যে।
এর আগে সৃজিত আর অনির্বাণ একসাথে নয়টি ছবিতে কাজ করেছেন যার মধ্যে রয়েছে উমা, শাহাজাহান রিজেন্সি, গুমনামী, ভিঞ্চিদা, দশম অবতারের মতো সিনেমা। ভক্তরা ভেবেছিলেন, এই ভালোবাসার সম্পর্কের কথা মাথায় রেখেই হয়তো, ডেট নিয়ে সমস্যাটা মিটে যাবে কিন্তু তেমনটা হয়নি। ফলে বাদ দেওয়া হয়েছে অনির্বাণকে আর সেই জায়গায় নেওয়া হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়।
আরো পড়ুন: “আমার সঙ্গেই সম্পর্ক ভেঙেছে তবে প্রাক্তনের নতুন প্রেমিকের প্রতি শ্রদ্ধাশীল আমি”, শোভন-সোহিনী প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন রণজয়
ফিরছেন অভিনেতা আদৃত রায়!
এই চলচ্চিত্রে আরো এক প্রধান চরিত্র রয়েছে। অনির্বাণ ভট্টাচার্য এর পাশাপাশি আরো এক অভিনেতা বদল হয়েছে। শোনা যাচ্ছে, সত্যম ভট্টাচার্যের জায়গায় আসছেন আদৃত রায় (Adrit Roy)। মিঠাই-এর পর তিনি যে বিপুল জনপ্রিয়তা পেয়ে একেবারে জনপ্রিয়তার শিখরে রয়েছেন সেটা নজর কেড়েছে পরিচালকের। এসভিএফের প্রযোজনাতেই তাঁকে নিয়ে আসতে চলেছে ‘পাগল প্রেমী’। এরপর আদৃতের সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবিতে আসা নিয়ে খুব খুশি হয়েছেন দর্শকমহল।

