গানের নেশায় সংসার ত্যাগ! ‘তারে ধরি ধরি মনে করি’-তে এবার শাশুড়ির সঙ্গে দিতি-র দাপুটে লড়াই! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি-তে (Tare Dhori Dhori Mone Kori) এখন টানটান উত্তেজনা। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক, তারা জানেন যে প্রধান চরিত্র দিতি সবসময়ই তার গানের স্বপ্নকে আগলে রাখতে চেয়েছে। কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া একটি ধামাকাধার প্রোমোতে দেখা গেল, দিতির এই স্বপ্নই এখন তার সংসারের সামনে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। গান এবং আত্মসম্মানের লড়াইয়ে দিতি এমন এক সিদ্ধান্ত নিল, যা দেখে থমকে গিয়েছে গোটা পরিবার।
বর্তমানে ধারাবাহিকের মোড় ঘুরে গিয়েছে এক চরম সংঘাতের দিকে। প্রোমোতে দেখা যাচ্ছে, দিতি গান গেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু তার শ্বাশুড়ি কাত্যায়নী দেবী স্পষ্ট জানিয়ে দেন যে এ বাড়ির মেয়ে-বৌদের বাইরে গান গাওয়ার অনুমতি নেই। শুধু তাই নয়, তিনি দিতির সামনে এক কঠিন শর্ত রাখেন হয় গান, না হয় এই সংসার। গোরার অবস্থা এখন শাঁখের করাত তাকে বেছে নিতে হবে মা অথবা স্ত্রীর মধ্যে একজনকে। কিন্তু দিতি কাউকে বিপদে না ফেলে নিজেই এক সাহসী পদক্ষেপ নেয়।
দিতির জেদ আর আত্মমর্যাদা তাকে ঘর ছাড়তে বাধ্য করে। সে পরিষ্কার জানিয়ে দেয়, গান গাওয়া সে ছাড়বে না। প্রোমোর সবথেকে চমকপ্রদ দৃশ্য হলো, দিতি বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ওপরই খাট পেতে থাকা শুরু করে! গোরার শত অনুরোধ সত্ত্বেও সে বাড়ি ফিরতে নারাজ। তার একমাত্র দাবি যতক্ষণ না কাত্যায়নী দেবী তার অন্যায় শর্ত তুলে নিচ্ছেন, ততক্ষণ সে ওই বাড়ির চৌকাঠ মাড়াবে না।
প্রোমোতে দেখা যাচ্ছে দিতি এক্কেবারে ফুল ফর্মে রয়েছে। প্রোমোতে তার আত্মবিশ্বাস দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে যখন সে বলে, গান সে গাইবেই সেখানে তার চোখেমুখে যে দৃঢ়তা ফুটে উঠেছে, তা প্রশংসনীয়। শাশুড়ি মায়ের রক্ষণশীল চিন্তাধারার বিরুদ্ধে দিতির এই রুখে দাঁড়ানো মূলত আধুনিক নারীশক্তিরই প্রতিফলন। কে জিতবে এই লড়াইয়ে? শেষ পর্যন্ত এই শর্তের লড়াইয়ে যে দিতিই জিততে চলেছে, তার আভাস প্রোমোতেই পাওয়া গিয়েছে। কাত্যায়নী দেবী হয়তো ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছেন, আর সেটা তিনি এবার হাড়েই হাড়েই টের পাবেন।
আরও পড়ুনঃ ‘অনির্বাণের মতন অভিনেতাদের কিছুদিনের জন্য থমকে যেতে হয়!’ হঠাৎ কেন এমন মন্তব্য করলেন অভিনেতা চন্দন সেন?
গল্পের এই নতুন মোড় দর্শকদের আগ্রহকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, দিতি কি পারবে তার গানের সুরে শাশুড়ি মায়ের কঠোর মন গলাতে? নাকি এই লড়াই আরও বড় কোনো সংকটের জন্ম দেবে?

