কেটে গেল ১০ বছর! অনিকেতকে ভুলে নতুন সংসারে ব্যস্ত শ্যামলী! প্রকাশ্যে নতুন প্রোমো

হঠাৎ করেই নাকি বদলে যেতে চলেছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটির বর্তমান প্লট। ধারাবাহিকে আসতে চলেছে এক বিরাট চমক! এই চমক দিয়েই বেঙ্গল টপারের স্থান দখল করার পরিকল্পনা করছে কোন গোপনের মন ভেসেছে ধারাবাহিকের কর্তৃপক্ষ। তারই আবার দিচ্ছে এই নতুন প্রচার ভিডিও!
ধারাবাহিকের গল্প অনুযায়ী, বর্তমানে একটু একটু করে মুখোশ খুলছে অহনার। কাছাকাছি আসছে শ্যামলী আর অনিকেত। রোহিণী আর মন্দারকে মিলিয়ে দিতে নানা রকমের চেষ্টা করছে তারা। শ্যামলীর চিন্তাভাবনা কাজকর্মে প্রত্যেকদিন আরো বেশি করে তার প্রতি আকৃষ্ট হচ্ছে ধারাবাহিকের নায়ক। নিজের অজান্তেই শ্যামলীকে অনেক ভালোবেসে ফেলেছে সে। শ্যামলীর অসুস্থতায় অনিকেতের ব্যবহার দেখলেই সেটা উপলব্ধি করতে পেরেছে দর্শকম মহল।

প্রকাশ্যে নতুন প্রচার ভিডিও!
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও প্রচার হয়েছে যেখানে দেখা যাচ্ছে, সুখে ঘর কন্যার কাজ করছে শ্যামলী। স্বামী শাশুড়ি শ্বশুরমশাই আর নিজের একটা বাচ্চা ছেলেকে নিয়ে খুব সুন্দরভাবে দিনযাপন করছে সে। স্বামীর ভালোবাসায় পরিপূর্ণ ধারাবাহিকের নায়িকা। ছেলেও মা অন্ত প্রাণ। মায়ের জন্মদিন সে ভোলে না। প্রত্যেকটা মেয়ে তো ঠিক এমনই একটা সংসার কল্পনা করে। শ্যামলীও করেছিল। বহুদিন কষ্ট করার পর সেই দীর্ঘ প্রতীক্ষিত শান্তি এইবার সে পাচ্ছে।
দেখে মনে হচ্ছে বহুদিন বহুবছর সময় এগিয়ে গিয়েছে শ্যামলের জীবনে। তবে কি টিআরপি বৃদ্ধি করতে এইবার এই ভাবেই ধারাবাহিকের গতিবিধি বদলে দিতে চলেছে ধারাবাহিক কর্তৃপক্ষ? তাহলে অনেকের কি হবে! কোথায় গিয়ে উঠবে সে? অনিকেতের সঙ্গে কি সমস্ত সম্পর্ক এভাবেই শেষ করে দেবে শ্যামলী? অবশেষে কি তবে অহনার সমস্ত শয়তানি সফলতা পাবে? এই ভিডিও প্রকাশ্যে আসতেই অস্থির হয়ে উঠেছে দর্শক মহল।
আরও পড়ুন: গাল ভরা লজ্জা নিয়ে একি বলল স্রোত! চমকে উঠল সার্থক!
না আসল ঘটনাটা একটু অন্যরকম। আসলে যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেটি একটি বিজ্ঞাপন মাত্র। এটি একটি কেকের বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। সেখানেই স্বামী সন্তান সহ সুখে শান্তিতে সংসার করছে সে। তবে এটি ধারাবাহিকের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। অর্থাৎ দর্শকদের চিন্তা করার কোন প্রয়োজন নেই। এত তাড়াতাড়ি এত সুন্দর একটা গল্প এভাবে বদলে দেবে না চ্যানেল কর্তৃপক্ষ। আপনাদের মধ্যে কারা কারা শ্যামলী অনিকেতের জুটিকে পছন্দ করেন?
https://www.facebook.com/100066897855444/videos/1177283586885395/

