বিয়ে করতে নারাজ রোহিনী! এর পিছনে আসল কারণ জানতে পেরে চমকে গেল শ্যামলী! স্যারকে সবটা খুলে বলল সে!

সমস্যার হলে সেটা নিয়ে চেঁচামেচি না করে সেই সমস্যার মূলে গিয়ে সমাধান অনুসন্ধান করাটাই বুদ্ধিমানের কাজ। আর সেটাই করছে জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটির নায়িকা শ্যামলী। এই মুহূর্তে টিআরপি তালিকায় বেশ ভালো একটা জায়গা দখল করে রয়েছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়ক অনিকেত কিছুতেই শ্যামলীকে ডিভোর্স দিতে চায় না। তার মা তাকে এত বেশি জোর করতে থাকে যে সে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে যদি এমন কিছু হতো যাতে তার মামনির মনটা অন্যদিকে ঘুরে যেত তাহলে সে কিছুদিনের জন্য এই ডিভোর্স দেওয়ার যন্ত্রনা থেকে মুক্তি পেত। আর ঠিক সেটাই চাইছিল অনিকেতের বাড়ির বাকি লোকজন।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৫ মে (Kon Gopone Mon Bhesechhe Today Episode 15 may)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফনী দাদু আর মনি দাদু ভাবতে থাকে, কি করলে অপরাজিতাকে কিছুদিনের জন্য ব্যস্ত রাখা যেতে পারে। এমন সময় ফোন করে দেবব্রত। সে বলে এইবার এর ছেলের বিয়েটা দিতে দেরি করতে চায়না সে। যত তাড়াতাড়ি সম্ভব সে বিয়ে দিতে চায়। প্রতীক দেশে ফিরেছে। তখন প্রত্যেকে অপরাজিতাকে ব্যস্ত রাখার উপায় পেয়ে যায়।

বিয়ে করতে নারাজ রোহিনী

এরপর স্বপরিবারে জোড়াবাড়িতে চলে আসে প্রতীক। সবাই বিয়ের কথা শুনে খুব আনন্দ পায়। অনিকেত মনে মনে ভাবে যদি সত্যি এই মুহূর্তে এই বিয়েটা হয় তাহলে বেশ অনেক দিনের জন্য মামনি ব্যস্ত হয়ে যাবে। তাকে আর এই ডিভোর্স নিয়ে জোর করা হবে না। কিন্তু রোহিনী এসে যখন সবটা শোনে তখন সে সবার সামনে স্পষ্ট ভাবে জানায় এই মুহূর্তে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তার এমন কথা শুনে প্রত্যেকে অবাক হয়ে যায়। কারণ সবাই ভাবতো ওদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: ” মায়ের জন্যেই আমি গীতা…” অভিনয় আসা থেকে গীতা হয়ে ওঠা, জীবনে মায়ের ভূমিকা তুলে ধরলেন অভিনেত্রী হিয়া মুখার্জি ‌

এরপর প্রতীক আলাদা করে রোহিনীর সাথে কথা বলতে চায়। রোহিনী বলে, তার কিছু সমস্যা রয়েছে তাই সে এই মুহূর্তে বিয়ে করতে পারবে না। প্রতীক তখন সবাইকে বলে তারা আরেকটু সময় চায়। বাড়ির কেউ আর তাদের জোর করেনা। শ্যামলী বুঝতে পারে রোহিনী দিদির কিছু একটা হয়েছে। অনিকেত যখন রোহিনীকে বোঝাবে বলে ঠিক করে, শ্যামলী তাকে আটকায়। সে বলে, রোহিনী দিদির কি সমস্যা রয়েছে সেটা আগে জানতে হবে তারপর সেটার সমাধান করতে হবে। তার আগে ওকে এভাবে বিয়ের জন্য তাড়া দেওয়াটা ঠিক হবে না। অনিকেত শ্যামলীর কথায় সম্মতি জানায়।

Back to top button