” মায়ের জন্যেই আমি গীতা…” অভিনয় আসা থেকে গীতা হয়ে ওঠা, জীবনে মায়ের ভূমিকা তুলে ধরলেন অভিনেত্রী হিয়া মুখার্জি

স্টার জলসার (Star Jalsha) সুপারহিট মেগা গীতা এলএলবি (Geeta LLB)। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী হিয়া মুখার্জি (Hiya Mukherjee)। টেলিভিশনের পরিচিত মুখ তিনি। তবে ‘গীতা’ হয়ে ওঠা যেন এক গল্পের মত। অভিনেত্রীর জীবনে তার মায়ের ভূমিকা অপরিসীম। মায়ের জন্যই আজকে অভিনেত্রী হয়ে ওঠা। বাবার বিপক্ষে গিয়ে অভিনয়ে হাতেখড়ি, জীবনের প্রত্যেকটা দিন হিয়ার জন্য ‘মাদার্স ডে’।
এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তাঁর বাবা চাননি তিনি অভিনয় আসেন। তবে সব সময়ই পাশে ছিল তাঁর মা। এই জার্নিটা শুধুমাত্র মাকে কেন্দ্র করে। বিভিন্ন প্রস্তাব তিনি ফিরিয়ে দিলেও মা তাদের সঙ্গে যোগাযোগ করতেন। তিনি সবসময় চেয়ে এসেছেন মেয়েকে নিজের পরিচয় দিতে। টেলিভিশনের পর্দায় মেয়েকে দেখে অদ্ভুত আনন্দ উপভোগ করেছেন তিনি।
পর্দার গীতার জীবনে মায়ের ভূমিকা নিয়ে অকপট হিয়া মুখার্জি
সম্প্রতি এক সাক্ষাৎকারে মায়ের সঙ্গে এসেছিলেন টেলিপর্দার গীতা। তিনি বলেন, অভিনয়ের ক্ষেত্রে মায়ের উৎসাহ ছিল সবচেয়ে বেশি। একসময় ফ্যাশন জগতে কাজ করেছেন হিয়া। তারপর মডেলিং, এখন পেশাগতভাবে অভিনেত্রী তিনি। এর আগে নয়নতারা ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তারপরই হঠাৎ করে জলসার ‘গীতা’ হওয়ার প্রস্তাব আসে তার কাছে।
অভিনেত্রী বলেন, জীবনে একটাই লক্ষ্য নিয়ে চলেন না তিনি। তার অনেক লক্ষ্য তাকে অনেক কিছু করতে হবে। কোনদিন ইচ্ছে হলে অভিনয় ছেড়েও দিতে পারেন তিনি। শহর থেকে দূরে একাকী মাকে নিয়ে একটা বাড়িতে থাকবেন স্বপ্ন দেখেন ছোটপর্দার দাপুটে গীতা। তবে মেয়ে মনে মনে খুবই জেদি। যা মনে করবে তাই করবে তা মেনে নিয়েছেন মাও। পায়ে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া গীতা কিভাবে দুর্দান্ত পারফরমেন্স করলেন
তা দেখার পর স্বভাবতই অবাক হয়েছেন তাঁর মা।
আরও পড়ুন: স্টার জলসার নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’-র মাধ্যমে কামব্যাক করছেন অভিনেত্রী সোনামণি সাহা! বিপরীতে কে জানেন?
জীবনে প্রথম মায়ের কৃতিত্ব স্বীকার করার সঙ্গেই নিজের মামীকে ‘দ্বিতীয় মা’ রূপে স্বীকার করেছেন হিয়া। মামি তার জন্য জীবনে যা করেছেন, তা কখনোই ভুলতে পারবেন না তিনি। পর্দার গীতার সঙ্গে হিয়ার কোন মিল নেই। পরিচালক হাতে করে তৈরি করেছেন গীতাকে। তাঁর প্রতি কৃতজ্ঞ হিয়া। আজ সর্বত্র তাঁর একটাই পরিচয়। তিনি জলসার গীতা এলএলবি। অপূর্ব অভিনয় করে জনপ্রিয়তা, ভালোবাসা পাচ্ছেন দর্শকদের।
View this post on Instagram

