নিম ফুলের মধুতে ফিরছে ইচ্ছে পুতুলের নায়িকা! কোন চরিত্রে দেখা যাবে তাকে?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হলেন নায়িকা পর্ণা। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা।

যতদিন যাচ্ছে, ধারাবাহিকের গল্প আরও বেশি চমকপ্রদ এবং আকর্ষণীয় হয়ে উঠছে। বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, বুবাইয়ের সাথে যে অন্যায় হয়েছে এবং যাদের জন্য অভিজিৎকে মাঝ রাস্তায় অকালে প্রাণপাত করতে হয়েছে, সেই লোকগুলোকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে ধারাবাহিকের নায়িকা আলোকপর্ণা। সে কিছুতেই অপরাধীদের এভাবে পার পেয়ে যেতে দেবে না।

রীতিমতো পুলিশের সাথে এক ঠান্ডা লড়াইয়ে নেমেছে ধারাবাহিকের নায়িকা। তার বুদ্ধির কাছে পরপর দুইবার হার মানতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ কোন কিছু একটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল পর্ণা। তাই জন্যই নিজের সাংবাদিকতাকে কাজে লাগিয়ে অনেক গোপন রহস্য ফাঁস করে সে। তবে এর মাঝেই শোনা গেল এক বিরাট বড় খবর। নিম ফুলের মত ধারাবাহিকে প্রবেশ করছে ইচ্ছে পুতুলের নায়িকা!

বেশ কয়েক মাস আগে শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাসকে। তার অভিনয় মন জয় করে নিয়েছিল ভক্তদের। মেঘ চরিত্রটি মনে গেঁথে গিয়েছিল দর্শকদের। টলিপাড়ায় জোর গুঞ্জন এইবার নাকি নিম ফুলের মধুতে ফিরতে চলেছে এই ধারাবাহিকের নায়িকা!

আরও পড়ুন: রাগে, অবিশ্বাসে অন্ধ হয়ে গেলো অনির্বাণ! রাই কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে?

নিম ফুলের মধুতে ফিরছে ইচ্ছে পুতুলের নায়িকা

ইচ্ছে পুতুল ধারাবাহিকে কেবলমাত্র একজন নায়িকা ছিল না। আরো একজনকে এখানে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল। যদিও নায়িকার চেয়ে খলনায়িকা বলাই বাহুল্য। তার অভিনয়ও বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকদের। এই চরিত্রটি ছিল নায়িকার দিদির চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্বেতা মিশ্রা। শোনা যাচ্ছে এইবার নিম ফুলের মধুতে প্রবেশ করতে চলেছে শ্বেতা। যদিও এখনো অবধি এই নিয়ে নিশ্চিতভাবে কোন কিছুই চূড়ান্ত ভাবে জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে।

 

View this post on Instagram

 

A post shared by Sweta Mishra (@aamactor)

Back to top button