“ঠাস করে চ’ড় মারতে ইচ্ছে করে কিন্তু মা’রা যায় না”, পরমপিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা!

কিছু দিন হলো পিয়ার সাথে ঘর বেঁধেছেন পরম। গুনে দেখলে সেই অতি চর্চিত বিয়ের এক সপ্তাহ পার। কিন্তু তাও সোশ্যাল মিডিয়ায় (Social Media) আলোচনা কিছুতেই থামছে না। অনুপমের প্রতি সমব্যাথী নেটপাড়ার একটা বড় অংশ। পাশাপাশি পরমব্রতকে ‘বউ চোর’ বলে বিদ্রুপ করছেন অনেকেই। এই ট্রোলিং নিয়ে এখনও মুখ খোলেননি দুজনেই। তবে তাঁদের শুভাকাঙ্খী মানুষরা পাশে দাঁড়িয়েছেন তাদের।

পরমব্রতর বিয়ের প্রসঙ্গকে টেনে উঠে এসেছে তাঁর প্রাক্তন প্রেমিকাদের কথাও। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে পরমব্রতর প্রেম একটা কারো অজানা ছিল না। সম্পর্ক আড়ালেও রাখেননি তাঁরা। ১৫ বছর পুরোনো সেই সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া হওয়ায় আগেই ফুঁসে উঠেছিলেন স্বস্তিকা। এইবার এই বিয়ে প্রসঙ্গে প্রতিবাদ জানালেন স্বস্তিকা।

পরম-পিয়ার ‘শাদি কে সাইড এফেক্টস’ নিয়ে জনপ্রিয় পরিচালক অয়ন চক্রবর্তী এক সংবাদপত্রে নিজের একটি মতামত রাখেন। ‘বন্ধু’ অনুপমকে ‘লেঙ্গি মেরে’ তাঁর বউকে বিয়ে করে নিলেন পরমব্রত,! ট্রোলিং প্রিয় জনগণকে ব্যঙ্গের ছলে মোক্ষম দাওয়াই দিয়েছেন ‘ষড়রিপু’ পরিচালক। সেই লেখা নিজের ফেসবুকের তারায় এদিন শেয়ার করে জবাব দেন পরমব্রত-র প্রাক্তন প্রেমিকা। সঙ্গে লেখেন, “ঠাস করে যাদের গালে চড় মারতে ইচ্ছে করে কিন্তু মারা যায় না, তাদের জন্য মোক্ষম ওষুধ হল এইটা…”।

এর আগে সাম্প্রতিক যা যা ঘটনা ঘটছে সেই নিয়ে অনেক মন্তব্য করেছিলেন আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী। ফেসবুকে তিনি লেখেন, “আমার বিয়ের ১৬ বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার অনেক আগে বিয়েটা করে ফেলেছি। জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত! ভাববেন না কোনও এক তারকার সঙ্গীকেই এর সম্মুখীন হতে হচ্ছে। কারও রেহাই নেই। কাউকে বডি শেমিং করা হয়, তো কাউকে কথা শুনতে হয় আগের সম্পর্ক নিয়ে। কোনও না কোনও কারণে আপনাকে নোংরা কথা শুনতে হবেই। সব কিছু নিঁখুত-সুন্দর হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের।”

নন্দিনীর পোস্টে কমেন্ট করেছিলেন স্বস্তিকা। পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘প্রাক্তন’ লেখেন, “১৫ বছর আগের প্রেমকেও টেনে আনলো। আমার আর অবাক লাগে না। তুই বেঁচে গেছিস নন্দু।” পরমব্রতর ‘রঙিন’ জীবন নিয়ে একটা সময় কম চর্চা হয়নি। সিঙ্গল মাদার স্বস্তিকার সঙ্গে পরমের প্রেম একটা সময় টলিপাড়ার মুচমুচে গসিপের কেন্দ্র ছিল। তবে বেশিদিন টেকেনি সম্পর্ক। এর আয়ু ছিল ২০১০ পর্যন্ত।

Back to top button