রামপ্রসাদ ছেড়ে দিলেন নায়িকা সর্বাণী! মাঝপথে ধারাবাহিক ছেড়ে যাওয়ার কারণ কী? জানলে অবাক হবেন আপনিও

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসা কর্তৃক সম্প্রচারিত একটি অন্যতম আধ্যাত্মিক ধারাবাহিক হচ্ছে রামপ্রসাদ। শুরুর পর থেকেই দর্শকদের মনে বেশ ভালই জায়গা করে নিয়েছে রামপ্রসাদ (Ramprasad) প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় টিআরপি তালিকায় (TRP) সেইভাবে প্রভাব না ফেলতে পারলেও, বেশ আলোচিত এই মেগা।
ভক্তিমূলক এই ধারাবাহিকে নায়ক হিসেবে জনপ্রিয় টেলি তারকা সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) বিপরীতে রয়েছেন সুস্মিলি আচার্য (Susmili Acharjya)। এছাড়া দেবী কালীর ভূমিকায় রয়েছেন পায়েল দে (Payel De)। সব মিলিয়ে জমজমাট এই ধারাবাহিক। প্রতিটি চরিত্র ই দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। তাদের অভিনয়ের প্রতি নিয়ত মুগ্ধ করছে ভক্তদের।
বাংলা বিনোদন জগতের একজন অত্যন্ত পরিচিত মুখ সুস্মিলি আচার্য। ‘প্রথম প্রতিশ্রুতি’ সিরিয়ালের সত্য়বতী-র চরিত্রে নজর কেড়েছিল এই কন্যে। এরপর এই খুদে অভিনেত্রী গোটা বাংলার মন জয় করে নেয় ‘সৌদামিনীর সংসার’-এর সৌদামিনী হিসাবে। বর্তমানে স্টার জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন এই ষোড়শী।
বর্তমানে ধারাবাহিকের টিআরপি কম থাকার দরুন বহু নায়ক নায়িকাকে ধারাবাহিক ছেড়ে দিতে হামেশাই দেখে থাকেন দর্শক মহল। সেখান থেকে বেরিয়ে অন্য কোন কাজে নিজেদেরকে নিযুক্ত করেন তারা। অনেক সময় টিআরপি তুলতে অভিনেতা অভিনেত্রীদের মুখ বদল ঘটয় চ্যানেল। শোনা যাচ্ছে এবার নাকি ধারাবাহিক ছেড়ে দিয়েছেন নাইকা সর্বানী অর্থাৎ অভিনেত্রী সুস্মিলি। বহুদিন যাবত ধারাবাহিকের পর্দায় দেখা মেলেনি তার।
আরো পড়ুন: নতুন ছক কষে ফেলল রূপ! মেঘ নীলকে মুখোমুখি এনে সত্যিটা বলে দিল গিনি জিষ্ণু, তারা কি রাজি হবে বিয়েতে?
প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন তিনি? অনেকেই হয়ত জানেন না, ক্লাস টেনের ছাত্রী সুস্মিলি। অভিনয়ের সাথে সাথে পড়াশোনায় যথেষ্ট মনোযোগী অভিনেত্রী। এর আগেও পড়াশোনা জন্য দীর্ঘ সময়ের বিরতি নিতে দেখা গিয়েছে তাকে। আর এইবারও তার অন্যথা হলো না। বর্তমানে মাধ্যমিক দিচ্ছেন অভিনেত্রী আর তার জন্যই বেশ কিছুদিন ধারাবাহিকের পর্দায় দেখা মিলছে না তার। তবে পরীক্ষা শেষে আবার ফিরবেন তিনি।

