সুস্মিতার হাতে রাখি দেখেই ভিরমি খেলেন সাহেব! সব গুঞ্জনের দফারফা করে শেষমেষ সাহেবকে ভাই পাতালেন সুস্মিতা?
ধারাবাহিক জগতে (Bengali Serial) একসঙ্গে কাজ করতে করতে অনেক সময় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নানান রকম রটনা রটে। দর্শকদের ভালোবাসায় কিছু জুটি ধারাবাহিককে অভিনয় করতে করতে এতটাই জনপ্রিয় হতে ওঠে যে তাদের জুটি বাস্তবে রূপান্তরিত হোক এটা অনেকেই চান। সেরকম একটি জুটি হলো স্টার জলসার কথা ধারাবাহিকের সাহেব সুস্মিতার (Saheb-Sushmita) জুটি।
কথা ধারাবাহিকটি বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে। ধারাবাহিকটি বর্তমান সময়ে টিআরপি লেখা ১ থেকে ৫ এর মধ্যে না থাকলেও ভালোই ফলাফল করে প্রতি সপ্তাহে। ধারাবাহিককে কথা অগ্নিভ জুটি এতটাই জনপ্রিয় যে অনেকেই মনে করেন বাস্তবেও এই জুটি প্রেমের সম্পর্কে রয়েছে। যদিও মাঝে জানা গিয়েছিল সাহেবের জীবনে নাকি অন্য কোন নারী রয়েছে, তবে পুরোটাই দর্শকদের ধারণা, সাহেব কখনোই নিজে থেকে সেই নিয়ে কোন মন্তব্য করেনি।
তবে সাহেব সুস্মিতার মাঝেমধ্যেই অফ স্ক্রিন বিভিন্ন সুন্দর মুহূর্ত ধরা পড়ে। সাক্ষাৎকারের মাঝে বিভিন্ন খুনসুটি ভরা মুহূর্তে ধরা দেন তারা। সেই থেকেই তৈরি হয়েছে গুঞ্জন। সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেই ভিডিওতে সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে। মন ভেঙেছে সাহেব সুস্মিতার ভক্তদের।
কিছুদিন আগে গিয়েছে রাখি পূর্ণিমা। আর সেই উপলক্ষেই এবারে সাহেবের সাথে রাখি বাধলেন সুস্মিতা? তবে এতদিন ধরে যা যা কল্পনা করছিলেন তাদের ভক্তরা তাদের সকলের আশায় জল ঢেলে দিয়েছেন। এত গুঞ্জনের পর কিনা সাহেবকে ভাই বানালেন সুস্মিতা? এই ঘটনায় তো ভক্তরা বেশ দুঃখ পেয়েছেন।
আরও পড়ুনঃ ‘সিরিয়াল আছে বলেই খেয়ে পড়ে বেঁচে আছি!’- সাময়িক বিরতি নিলেও ধারাবাহিকের প্রতি সর্বদাই ঋণী অভিনেত্রী! ছোট পর্দার প্রশংসায় পঞ্চমুখ সোমা ব্যানার্জি!
তবে না আসল ঘটনাটা হলো, সম্প্রতি রাখি উৎসবের সময় এক সাক্ষাৎকারে একসাথে ধরা দিয়েছিলেন সাহেব সুস্মিতা। সেখানেই সাংবাদিক সুস্মিতার হাতে রাখি ধরিয়ে দেন এবং সাহেবের হাতে বেঁধে দিতে বলেন। কিন্তু সুস্মিতা সুযোগ বুঝে সাংবাদিকের হাতেই রাখি পরিয়ে দেয়। এই ভিডিও দেখে তো ভক্তদের মনের ধোঁয়াশা আরও কেটে গিয়েছে। তাহলে সাহেবকে কি নিজের মনের মানুষ বানাতে চান সুস্মিতা? এই ভিডিওর মাধ্যমে কি সেই ইঙ্গিত আরও স্পষ্ট করে দিলেন অভিনেত্রী? অনেকেই সুস্মিতাকে এই ভিডিওতে চালাক বলে দাবি করেছেন, কারণ সুস্মিতা খুব বুদ্ধি করে সাংবাদিকের হাতে রাখি পরিয়ে দিয়েছেন।

