‘সিরিয়াল আছে বলেই খেয়ে পড়ে বেঁচে আছি!’- সাময়িক বিরতি নিলেও ধারাবাহিকের প্রতি সর্বদাই ঋণী অভিনেত্রী! ছোট পর্দার প্রশংসায় পঞ্চমুখ সোমা ব্যানার্জি!

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর এই ধারাবাহিক জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোমা ব্যানার্জী। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বেশিরভাগ সময় অভিনেত্রীকে আমরা সবরকম চরিত্রে দেখে এসেছি। যেকোনো চরিত্রে অভিনেত্রীর অভিনয় সত্যি অসাধারণ। ভিলেন হিসেবেও কখনও কখনও দেখা গেছে অভিনেত্রীকে।
বর্তমানে আমরা অভিনেত্রীকে দেখতে পাচ্ছি জি বাংলার মিত্তির বাড়ি এবং দাদামণি ধারাবাহিকে অভিনয় করতে। যদিও সম্প্রতি ধারাবাহিক থেকে কিছুটা সময় বার করে আবার ও নিজের শিকড়ের টানে নাট্যমঞ্চে ফিরে গিয়েছেন অভিনেত্রী। আগামী ১৫ই আগস্ট তার নতুন নাটক নিয়ে দীর্ঘ ১৮ বছর পর মঞ্চে ফিরছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধারাবাহিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। ধারাবাহিক নিয়ে অনেকেই অনেক রকম অভিযোগ করে থাকেন বহুবার। তবে অভিনেত্রী সোমা ধারাবাহিকে কৃতজ্ঞতা জানিয়েছেন। জানিয়েছেন ধারাবাহিক না থাকলে আজ হয়তো তার মঞ্চে ফেরা হতো না। অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, ‘ধারাবাহিকে প্রতিদিন আমি প্রতিমুহূর্তে নানান রকম চরিত্রে অভিনয় করছি। আরে ধারাবাহিকে প্রতিদিন নতুন নতুন চরিত্রে নানান রকম ভাবে অভিনয় করছি বলে আমার একটা অভ্যাস তৈরি হয়েছে। যেই অভ্যাস থিয়েটার মঞ্চে কাজে লেগেছে।’
আরও পড়ুনঃ ‘ভেবেছিলাম আর হয়তো ফিরে আসা হবে না…!’ অপমান লাঞ্ছনা সহ্য করে মারণ রোগ ক্যান্সারকে প্রতিহত করে জয়ী অভিনেত্রী এষা ভট্টাচার্য!
এছাড়াও অভিনেত্রী জানিয়েছেন, ‘ধারাবাহিক থেকে সময় বার করে বিরতি নিয়ে মঞ্চে ফেরার জন্য অনেক সাহস লাগে। কারণ ধারাবাহিক আমাদের আর্থিকভাবে অনেক সাহায্য করে। আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার রসদ এই ধারাবাহিক। তাই সেখান থেকে বিরতি নিয়ে থিয়েটার মঞ্চে অভিনয় করতে অনেক বার ভাবতে হয়েছে। অনেক সাহস নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। আর ধারাবাহিকের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। এখন যেখানে কাজ করছি তারা আমাকে অনেক ভাবে সাহায্য করেছে বিরতি নিতে।’ ধারাবাহিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

