‘শিখে নাও জড়িয়ে ধরার নতুন উপায়!’ পর্দার সামনে হোক পা পিছনে, কথা অগ্নির রোম্যান্স সব জায়গায় জারি! সবার সামনেই জড়িয়ে ধরার নতুন উপায় শেখালেন সাহেব!

বর্তমানে কথা (Kothha) ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। দীর্ঘ কয়েক মাস ধরে চলা এই ধারাবাহিক (Television Serial) শুরুর সময় থেকে ধীরে ধীরে দর্শকের মন কিভাবে জয় করে এসেছে সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। টিআরপি টপার হয়েছে বহুবার। ধারাবাহিকের জুটি কথা অগ্নিকে ভালোবাসা দিয়েছেন দর্শকেরা। তাদের কেমিস্ট্রি সত্যি দর্শকদের অন্যতম পছন্দের। তাদের জুটির যা জনপ্রিয়তা রয়েছে দর্শক মহলে তা সত্যিই চোখে পড়ার মতো।

কথা অগ্নির কেমিস্ট্রি এত সুন্দর যে দর্শকেরা ভেবেই নিয়েছিলেন বাস্তবেও তারা প্রেম করছেন। আসলে কথা অগ্নি ধারাবাহিকের বাইরেও একাধিকবার ধরা দিয়েছেন ক্যামেরায় একে অপরের সঙ্গে। ছবি শেয়ার করা থেকে শুরু করে বহুবার একে অপরের প্রতি ভালো লাগার কথাও জানিয়েছেন। সেই থেকে কথা ধারাবাহিকের ভক্তরা ভেবেই নিয়েছিলেন এই জুটি বাস্তবেও প্রেম করছে। তাদের মধ্যে বাস্তবেও প্রেমের সম্পর্ক রয়েছে। তবে কিছুদিন আগেই দর্শকদের সেই ভুল ধারণা ভেঙেছে।

actor

সম্প্রতি সাহেব সুস্মিতার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে আবারো ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন সাহেব সুস্মিতা। ভিডিওতে সাহেবের কোর্টে নিজের আঁচল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল সুস্মিতা। তখনই সাহেব ক্যামেরার সামনেই সুস্মিতাকে জড়িয়ে ধরেন।

সুস্মিতাকে জড়িয়ে ধরে নতুন জড়িয়ে ধরার পদ্ধতি সকলকে বোঝাচ্ছিলেন অভিনেতা। আর ভিডিও কোনো এক ফ্যান পেজের তরফ থেকে শেয়ার করা হয়েছে। যা বেশ ভাইরাল হয়েছ সমাজমাধ্যমে। ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ যেমন ভালোবাসা দিয়েছেন তেমনি অনেকেই কটাক্ষ এবং সমালোচনাও করেছেন।

আরও পড়ুনঃ দেবচন্দ্রিমার সঙ্গে বড় বিপদ! অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা, কী ঘটেছিল?

বর্তমানে তো ধারাবাহিকেও কথা অগ্নির মধ্যে সব দূরত্ব মিটে গেছে। এখন অগ্নিও কথাকে ভালোবাসে। তাদের অনস্ক্রীন কেমিস্ট্রি দেখতে বেশ পছন্দ করেন দর্শক। বরাবরই কথা অগ্নির কেমিস্ট্রি দেখতে বেশ পছন্দ করেন দর্শক। এখন তাদের মধ্যে প্রেম দেখে দর্শকেরা বেশ পছন্দও করছেন ধারাবাহিক দেখতে।

Back to top button