দেবচন্দ্রিমার সঙ্গে বড় বিপদ! অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা, কী ঘটেছিল?

টেলিভিশনের পর্দার (Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singh Roy)। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনে ছোট পর্দায় (Television Serial) দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি তো হিন্দি টেলিভিশনের জগতেও কাজ শুরু করেছেন। বাংলা টেলিভিশনে ছোট পর্দা দিয়ে শুরু করে এখন হিন্দি টেলিভিশনের জগতে পৌঁছে গেছেন অভিনেত্রী। তার এই দীর্ঘ লড়াইয়ে এত বড় সাফল্যে সত্যি ভক্তদের ভীষণ খুশি করে।

সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন দেবচন্দ্রিমা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা, জিৎ-রুক্মিণীর ছবি বুমেরাং- এ অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। হিন্দি ধারাবাহিক জগতে সুহাগান চুড়েল নামের একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে। কিন্তু এবারে বড় বিপদের মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী।

হঠাৎ করে অভিনেত্রীর জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা। অসাবধানতার বসে যে এমন বড় দুর্ঘটনার কবলে পড়বেন দেবচন্দ্রিমা সেটা নিজেও কল্পনা করতে পারেননি। ভক্তরা তো অভিনেত্রীর এই খবরে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। অভিনেত্রীর জীবনে এরকম ভাবে হঠাৎ এত বড় দুর্ঘটনা নেমে আসবে সেটা কেউ বিশ্বাসই করতে পারছেন না।

পোশাকশিল্পী রুদ্র সাহার সঙ্গে ভিডিয়ো শুট করছিলেন দেবচন্দ্রিমা। সেখানেই ঘটে বিরাট বিপত্তি। শুটিংয়ে একটি জ্বলন্ত খবরের কাগজ তাঁর হাতে দেওয়া হয়। অভিনেত্রীর পরনে কালো-সাদা লেহেঙ্গা। পরিকল্পনা অনুযায়ী শুট শুরু হলেও হঠাৎ কাগজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাপ এসে লাগে দেবচন্দ্রিমার হাতে। বিরাট দুর্ঘটনা ঘটে অভিনেত্রীর সঙ্গে।

আরও পড়ুনঃ ‘শুনেছি সাদামাটা জীবনযাপন করে, এদিকে..’, অরিজিতের পারিশ্রমিক শুনে চক্ষু চড়কগাছ বাবুলের! রবীন্দ্রসঙ্গীত গাইতে কত চাইলেন?

ঘটনার পর অভিনেত্রী বলছেন, “খুব বেশি ভয় পাইনি। মজার রিল ভিডিয়ো বানাচ্ছিলাম আমরা। মজা করেই শুটিং শেষ করেছি। সকলেই ঠিক আছি।” দু্র্ঘটনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি পোশাকশিল্পী রুদ্র। তিনি বললেন, “আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। ঠিক সময়ে কাগজ ফেলে না দিলে বড় দুর্ঘটনা ঘটতে পারত দেবচন্দ্রিমার সঙ্গে।”

Back to top button