‘ঠাকুরমার ঝুলির ওই সবুজ পেত্নীটার মতন লাগছে’, ‘মিরগি হয়েছে নাকি?’- হানি সিংয়ের কনসার্টে গিয়ে তীব্র সমালোচনার মুখে কথা!

বর্তমান সময়ের টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রী হলেন সুস্মিতা দে (Sushmita Dey)স্টার জলসার (Star Jalsha) কথা (Kothha) ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয় শীর্ষ পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। এর আগে যদিও জি বাংলার অপুর সংসার, স্টার জলসার বৌমা এক ঘর, পঞ্চমী ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। তবে কথা ধারাবাহিক অভিনেত্রীর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। একসময় টিআরপি তালিকায় বেশ জনপ্রিয়তা পেয়েছিল কথা ধারাবাহিক। তবে বর্তমান সময়ে খুব একটা ভালো ফলাফল করতে দেখা যায় না ধারাবাহিকটিকে।

অভিনেত্রীর ভক্ত সংখ্যার পাশাপাশি হেটার্স সংখ্যাও প্রচুর রয়েছে। সুস্মিতার অভিনয় জীবন নিয়ে যতটা না চর্চা হয়ে থাকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তার থেকেও বেশি চর্চা হয়ে থাকে। বিশেষ করে অভিনেতা সাহেব ভট্টাচার্য সঙ্গে যখনই অভিনেত্রীকে দেখা যায় তখনই চর্চা হয় দর্শক মহলে। সম্প্রতি আবারও কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে।

সম্প্রতি কলকাতায় এসেছিলেন বিখ্যাত গায়ক হানি সিং। যার কনসার্ট জুড়ে উপস্থিত ছিল টলিউডের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা। দেবাদ্রিতা, দেবপ্রিয়া, দেবচন্দ্রিমা সহ একাধিক জনপ্রিয় টেলিভিশনের অবিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন সেই কনসার্টে। সেই মতো সাহেব সুস্মিতাকেও দেখা গিয়েছিল ওই দিন। আর ওই কনসার্টে সুস্মিতার পোশাক দেখে নেটিজেনরা তীব্র কটাক্ষ করেন অভিনেত্রীকে নিয়ে।

অভিনেত্রীকে ঐদিন কনসার্টে সাহেবের সঙ্গে ম্যাচিং করে জামা পড়তে দেখা গিয়েছে। একটি সাদা রঙের শর্ট ড্রেস পড়েছিলেন সুস্মিতা। জুয়েলারি বলতে শুধু কানে ছিল ইয়ার রিং। চুল ছিল কার্ল করা। আর সাহেবের পরনে ছিল সাদা শার্ট এবং প্যান্ট। অভিনেত্রীকে এই সাজে দেখেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নিন্দা, ট্রোল, সমালোচনা। একদল লেটিজেন অভিনেত্রীকে নিয়ে নানান বাজে মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ ‘নতুন প্রজন্ম ইন্ডাস্ট্রিতে আসে বেলাল্লাপনা করতে…’- ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক অভিনেতা! নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের ওপর ক্ষোভ উগরে দিলেন ভাস্বর!

কেউ কেউ বলেছে সুস্মিতা ভীষণই গায়ে পড়া অসহ্য মেয়ে। অনেকেই মন্তব্য করেছেন অভিনেত্রীকে দেখতে একেবারে ঠাকুমার ঝুলির পেত্নীর মত লাগছে। অনেকেই আবার বলেছেন এভাবে নাচ করে একেবারেই ভালো লাগেনা সুস্মিতাকে। আরো নানান রকম নেতিবাচক মন্তব্য করা হয়েছে অভিনেত্রীকে নিয়ে।

Back to top button