‘নতুন প্রজন্ম ইন্ডাস্ট্রিতে আসে বেলাল্লাপনা করতে…’- ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক অভিনেতা! নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের ওপর ক্ষোভ উগরে দিলেন ভাস্বর!

গত রবিবার ঠাকুরপুকুর এলাকার দুর্ঘটনার খবর এখনো তরতাজা সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে। সোশ্যাল মিডিয়াতে সেই দিনের বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিদিন। সেই নিয়ে তোলপাড় নেট পাড়ার মানুষজন। ওই দুর্ঘটনার সাথে জড়িত টেলিভিশনের পর্দার (Bengali Television) কিছু জনপ্রিয় মুখ পরিচালক প্রযোজক।
সিরিয়ালের টিআরপি ঊর্ধমুখী হতেই কলাকুশলীরা রাতভোর উদ্দাম পার্টি করে। দক্ষিণ কলকাতার একটি শপিং মলে পার্টির পর ওই মেগার নায়ক আরিয়ান ভৌমিকের বাড়িতে বসেছিল পার্টির পরবর্তী আসর। ভোর রাত পর্যন্ত পার্টি করার পর প্রায় বেহুঁশ প্রত্যেকেই। টলমল পায়ে অভিনেতা আরিয়ানের বাড়ি থেকে বেরিয়ে যান ‘ভিডিয়ো বউমা’-র পরিচালক ভিক্টো, সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া ও ঋ। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন সিদ্ধান্ত দাস।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে ‘ভিডিয়ো বৌমা’-র পরিচালক সিদ্ধান্ত দাসকে। তারপর ফের আদালতে পেশ করা হবে পরিচালককে। এমন আবহেই ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক ভাস্বর চট্টোপাধ্যায়।
অভিনেতা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘কী বলব জানি না। তবে এটুকু বলতে পারি, ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি, নেশার কবলে চলে যাচ্ছে।’ সংবাদমাধ্যমের কাছে ক্ষুব্ধ ভাস্বর জানিয়েছেন, “নতুন প্রজন্মের অধিকাংশই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে না, আসে বেলাল্লাপনা করতে! সামান্য কয়েকজন আছেন, যাঁরা সত্যিই অভিনয়টা ভালবাসেন, বাকির, ওই যা বললাম। উদয়াস্ত পরিশ্রম করতে হত আমাদের সময়। তবে এখন সেসবের বালাই নেই। বর্তমানে খুব অল্পেতেই প্রচারমুখী সকলে। কিছু হলেই শোনা যায়, পার্টি। আর সেকানে শুধু মদ্যপানই চলে না। চরস, গাঁজাও সঙ্গে চলে। আর এসমস্ত দায়িত্বজ্ঞানহীনতা, অপরাধের জন্য ইন্ডাস্ট্রিকে কুকথা শুনতে হয়”,
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! মৃ’ত্যুশয্যায় ছটফট করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অপরা ঘোষ! হঠাৎ করে কি হলো তার?
সংশ্লিষ্ট ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ খুলেছেন, রূপাঞ্জনা মিত্র, সঙ্ঘশ্রী সিংহ মিত্র, স্বস্তিকা মুখার্জি, রাহুল ব্যানার্জি রুপালি ভট্টাচার্য-সহ অনেকেই। সত্যি পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার দিকে কড়া নজর দেওয়ার বার্তা দিয়েছেন সকলেই।

