অভিনেতা সব্যসাচী দশ মাসের একরত্তি কন্যাকে চেনেন? ‘রামপ্রসাদ’ শুরুর সময় জন্মই হয়নি তাঁর!

প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যু কেড়ে নিয়েছিল জীবনের সব সুখ। তারপর ফের খানিক বিরতি নিয়ে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhury)। এই মুহূর্তে ‘রামপ্রসাদ’ (Ramprasad) ধারাবাহিকে কালীভক্ত রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। এর আগে একাধিক ধারাবাহিক যেমন ‘মহাপীঠ তারাপীঠ’-এ সাধক বামাক্ষ্যাপার চরিত্র করতে দেখা গিয়েছিল সব্যসাচীকে।

aindrila sharma

ঐন্দ্রিলার মৃত্যুশোক কাটিয়ে ধীরে ধীরে কাজে ফিরেছেন অভিনেতা সব্যসাচী। স্টার জলসার ‘রামপ্রসাদের’ হাত ধরেই দর্শক মাঝে ফিরেছেন অভিনেতা। বর্তমানে অনেকগুলি পর্ব পেরিয়েছে এই ধারাবাহিক। কালীভক্ত রামপ্রসাদের সঙ্গে একাত্ম হয়েছেন দর্শকেরা। এরইমধ্যে ধারাবাহিকের গল্পে আসতে চলেছে নতুন মোড়।

aindrila sharma

স্টার জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে সব্যসাচীর সন্তানকে দেখানো হচ্ছে টেলিপর্দায়। কিছুদিন আগেই জন্ম হয়েছে একরত্তি পরমেশ্বরীর। ছোট্ট পরমেশ্বরীর চরিত্রে দেখা যাচ্ছে শিশুশিল্পী সৌরিকাকে। মাত্র দশ মাসের একরত্তিকে দেখা যাচ্ছে পর্দায়। সৌরিকার জন্মের সময় শুরুই হয়নি ধারাবাহিকটি।

aindrila sharma

 

ধারাবাহিকের শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ‘রামপ্রসাদ’ (Ramprasad)টিআরপি তালিকায় (TRP) জুত না করতে পারলেও, বেশ জনপ্রিয় এই মেগা। ভক্তিমূলক এই সিরিয়ালে সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) বিপরীতে রয়েছেন সুস্মিলি আচার্য (Susmili Acharjya)। এছাড়াও দেবী কালীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী পায়েল দে (Payel De)

আরো পড়ুন: তিয়াসার প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ‘মিঠাইরানি’ সৌমীতৃষা? অবশেষে মুখ খুললেন নায়িকা

ইতিপূর্বে সন্ধ্যা ৬টায় দেখা যেত ‘রামপ্রসাদ’। ৮ সেপ্টেম্বর স্লট বদলেছে এই মেগার। দর্শকদের মধ্যে জল্পনা তাহলে কি শেষ হচ্ছে সব্যসাচীর ধারাবাহিক? মন খারাপের কিছুই নেই। এখনো বিদায় ঘণ্টা বাজেনি এই সিরিয়ালের । তবে বদলেছে সম্প্রচারের সময়।

Back to top button