আর আসবে না টিআরপি? কেন্দ্রীয় সরকারের কড়া পদক্ষেপ! স্থগিত করা হলো টিআরপি রেটিং! বড়সড় লোকসানের মুখে টিভি ইন্ডাস্ট্রি?

টেলিভিশন জগতের (Television Industry) জন্য এক বিরাট দুঃসংবাদ। আগামী চার সপ্তাহ কোনো চ্যানেলের টিআরপি (TRP) বা রেটিং প্রকাশ করা হবে না। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে সরাসরি নির্দেশ দিয়ে রেটিং সংস্থা ‘বার্ক’ (BARC)-কে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত এক মাসের জন্য কোনো ডেটা বা হিসাব যেন বাইরে না আসে। এই আকস্মিক সিদ্ধান্তে গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে গিয়েছে।

আমাদের প্রিয় ড্রয়িংরুমে কোন শো সবথেকে বেশি জনপ্রিয়, তা বোঝার একমাত্র উপায় হলো এই টিআরপি। প্রতি সপ্তাহে এই রেটিং দেখেই বোঝা যায় দর্শক কোন পর্দার লড়াইয়ে কাকে জেতালো। কিন্তু সরকারের এই কড়া নির্দেশের ফলে আগামী চার সপ্তাহ সেই জনপ্রিয়তার লড়াই পুরোপুরি থমকে গেল। এতে চ্যানেলগুলোর বিজ্ঞাপনের আয়েও বড়সড় টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কেন এই কড়া পদক্ষেপ? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে অনুষ্ঠানের গুণমান বজায় রাখা সম্ভব হচ্ছিল না। বিশেষ করে রেটিংয়ের ইঁদুর দৌড়ে জেতার জন্য অনেক সময় অতিরঞ্জিত এবং ভুল তথ্য পরিবেশন করা হচ্ছিল, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিল। তাই সম্প্রচারের ক্ষেত্রে সঠিক গাইডলাইন মেনে চলতে বাধ্য করতেই এই সাময়িক স্থগিতাদেশ।

এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়িক ক্ষেত্রে বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বড় কোম্পানিগুলো টিআরপি দেখেই তাদের বিজ্ঞাপনের টাকা ঢালে, তাই এক মাস রেটিং না আসা মানে কোটি কোটি টাকার লোকসান। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এর ফলে চ্যানেলের কনটেন্ট বা বিষয়বস্তুর ওপর কড়া নজরদারি শুরু হবে এবং দর্শকদের কাছে আরও ভালো মানের কিছু পৌঁছে দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ ‘ওর সাথে অন্যায় হয়েছে…মেট্রো স্টেশনে একাই লড়েছি গুন্ডাদের সাথে!’ পুলিশের চোখরাঙানি উপেক্ষা করে কালজয়ী ‘দহন’-এর নেপথ্যে থাকা আসল নায়িকা অনন্যা চক্রবর্তী! জেনে নিন তার লড়াইয়ের গল্প!

তবে মেগা সিরিয়াল বা বিনোদনমূলক ধারাবাহিকের দর্শকদের চিন্তার কোনো কারণ নেই। এই টিআরপি বন্ধের নির্দেশটি শুধুমাত্র নিউজ চ্যানেলগুলোর জন্য দেওয়া হয়েছে। বিশেষ করে ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে নিউজ চ্যানেলগুলোর বাড়াবাড়ি ও উস্কানিমূলক খবর বন্ধ করতেই এই পদক্ষেপ। তাই আপনাদের প্রিয় ধারাবাহিকের লড়াই আগের মতোই চলবে, কোপ পড়েছে শুধু নিউজ চ্যানেলের রেটিংয়ে।

Back to top button