আদৃতের সঙ্গে হাত মেলালো শুভলক্ষ্মী! তুলির সর্বনাশ করল মোহনা! ছোট্ট ভুলে অনেক বড় প্রমাণ পেয়ে গেল শুভ!

বর্তমানে জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত এক ভিন্ন স্বাদের গল্প গৃহপ্রবেশ (Grihoprobesh)। এই ধারাবাহিকে একটি নতুন জুটিকে দেখতে পাচ্ছেন দর্শকমহল। দেখতে পাচ্ছেন সুস্মিত মুখার্জি (Sushmit Mukherjee) এবং ঊষসী রায় (Usashi ray)-র এক নতুন রসায়ন। শুরুতেই দেখা গিয়েছিল, বিদেশ বিভুঁইয়ে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের জীবনের টানাপোড়েন তবে বর্তমানে সেই সমস্ত সমীকরণ বদলে গিয়ে এখন নিজের সংসার বাঁচানোর লড়াইয়ের গল্প হয়ে উঠেছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের আগের পর্বে দেখা গিয়েছে, শুভর কাজকর্ম দেখে আদৃতের মনে তৈরি হওয়ার সন্দেহ আরো বেশি করে ঘনীভূত হতে থাকে। লাকির সঙ্গে সে তার স্ত্রীয়ের অনেক মিল খুঁজে পায়। যখন তার বাবাও একই কথা বলেন তখন আদৃতের মনে জমে থাকা সমস্ত দ্বিধা পরিষ্কার হয়ে যায়। সে ঠিক করে এবার লাকির আসল চেহারা সে দেখবেই। লাকিকে ঘরে আনতেই তাদের মধ্যে বচসা শুরু হয় এবং শুভ নকল চুল খুলে পড়ে যায়। ধরা পড়ে যায় শুভলক্ষ্মী।

Grihoprobesh, Star jalsha, Usashi Ray, Sushmit Mukherjee, shubhlakshmi, subha-adrit, Akash Sen, Mr. Sen, Mohona, new episode, গৃহপ্রবেশ, স্টার জলসা, ঊষসী রায়, সুস্মিত মুখার্জি, শুভলক্ষ্মী, শুভ-আদৃত, আকাশ সেন, মিস্টার সেন, মোহনা, নতুন পর্ব, বাংলা সিরিয়াল

আদৃত নানা ভাবে শুভকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে অনেক ভালোবাসে। তাকে এতদিন ধরে অনেক খোঁজার চেষ্টা করেছে। বাড়ির প্রত্যেকের জন্য কষ্ট পেয়েছে। কিন্তু শুভ নিজের জায়গাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আদৃতকে। সে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। আর সেটাও শুধুমাত্র আদৃতের জন্য। নিজের স্ত্রীকে বিশ্বাস করে অনেক কথাই বলে উঠতে পারেনি আদৃত। যার জন্য সবাই তাদের দিকে আঙুল তুলেছে।

ঠিক সেই সময় মোহনা চলে আসে আদৃতের ঘরে। সঙ্গে সঙ্গে আদৃত আর শুভলক্ষ্মী লুকিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর একেবারে তাদের কাছাকাছি চলে যায় মোহনা। ঠিক সেই মুহূর্তে ছোট কাকিমা এসে মোহনাকে আনন্দের সঙ্গে ঘর থেকে নিয়ে যায়। একটু জন্য রক্ষা পায় শুভ আর আদি। এরপর তারা হাত মেলায়। মোহনার মাতৃত্ব যে নকল সেটা প্রমাণ করার জন্য এবার তারা এক জোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ সকাল সকাল লালবাজারে হাজির জীতু কমল! পুলিশের ঘেরাটোপে কেন অভিনেতা?

অন্যদিকে দেখা যায় মোহনা এমন কিছু একটা করেছে যার জন্য তুলিকে আর কারো সঙ্গে দেখা করতে দিতে চাইছে না ডাক্তার। মোহনা যেহেতু একজন ডাক্তার তাই এই কাজটা করা তার জন্য খুব একটা কষ্টকর নয়। ফলস্বরূপ খুব ভেঙে পড়ে আদির ভাই কারণ সে তুলিকে খুবই ভালোবাসে। তবে এই ঘটনাটা ঘটার পরেই মোহনা, ছোট কাকিমার মুখের হাসি এবং আড়ালে গুজগুজ করে কথা বলা ইত্যাদি সমস্ত দেখে শুভ সন্দেহ হয়। তার মনে হয় এর পেছনে হয়তো তাদের হাত রয়েছে। এরপর মোহনা আদিকে ছাড়াই একা একা বাইরে বের হতে চায়, যেটা দেখে শুভর আরো সন্দেহ হয়। আদৃতের দিকে ইশারা করে শুভ মোহনাকে ফলো করতে বলে। টানটান উত্তেজনায় ভরে উঠেছে ধারাবাহিকের প্লট। এবার শুধু মোহনার মুখোশ খোলার অপেক্ষা।

Back to top button