স্টার জলসার নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’-র মাধ্যমে কামব্যাক করছেন অভিনেত্রী সোনামণি সাহা! বিপরীতে কে জানেন?

স্টার জলসায় (Star Jalsha) আসছে একের পর এক নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই জলসার ঘরের ছেলে প্রতীক সেন (Pratik Sen) তার নতুন ধারাবাহিকের ঘোষণা করেছেন। আর তারপরেই মন ভেঙেছে শত শত সোনাতিক অনুরাগীর। কারণ প্রতীকের নতুন ধারাবাহিকে নায়িকা হচ্ছেন না সোনামণি সাহা (Sonamoni Saha)। তবে এবার খুশির খবর সোনামণি অনুরাগীদের জন্য। কারণ, স্টার জলসাতেই নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন সকলের প্রিয় সোনামণি।
কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল অভিনেতা প্রতীক সেন অভিনীত নতুন ধারাবাহিক ‘উড়ান’ এর। অনেকদিন পর টেলিভিশনে ফিরছেন নায়ক। এর আগে প্রতীকের দুটি হিট ধারাবাহিকের নায়িকা ছিলেন সোনামণি। মোহর এবং এক্কা দোক্কা দুটি ধারাবাহিকেই জনপ্রিয় সোনাতিক জুটি টিআরপি বাড়ানোর কারণ ছিল। তবে এবার যেন ভিন্ন পথে হাঁটলোধ স্টার জলসা। আলাদা আলাদা ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন তারকা জুটি।
‘এক্কা দোক্কা’ শেষের পর দর্শকরা চাইছিলেন নতুন করে কামব্যাক হোক প্রতীক ও সোনামণির। যদিও সে আশা পূর্ণ হলো না। তবে দুজনেই ফিরছেন ভিন্ন ভিন্ন ধারাবাহিকে। প্রতীকের নতুন সিরিয়াল আসতে না আসতেই, দর্শক মহলে ঝড় ওঠে কবে ফিরবেন সোনামণি? এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন সকলের প্রিয় নায়িকা। তবে এবার খুশির খবর। ঝকঝকে নতুন চরিত্রে ফিরতে চলেছেন সোনামণি সাহা।
অনেক টালবাহানার পর সোনামণির নতুন মেগার তথ্য প্রকাশ্যে এলো। ধারাবাহিকের নাম প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে শুভ বিবাহ। ধারাবাহিকে সোনামণির বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়ক হানি বাফনাকে। এর আগে জি বাংলার একটি সিরিয়ালে লুকসেটের পরেও বাতিল হয়ে যান তিনি। এবার তিনি ফিরছেন স্টার জলসায়। নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহের মাধ্যমে।
আরও পড়ুন: সমরেশের কথায় আঘাত পেয়ে কঠিন সিদ্ধান্ত নিলো কৌশিকী! মেনানের সাথে হাত মিলিয়ে মায়ের মুখে হাসি ফোটালো কাঁকন?
জলসার নয়া ধারাবাহিকের মুখ কারা?
জলসার নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে ইন্দ্রনীল মল্লিক, রানা বসু ঠাকুরের মতো নামকরা অভিনেতাদের। যদিও মুখ্য চরিত্রে নজর কাড়বেন হানি ও সোনামণি। এখনো পর্যন্ত চ্যানেলের তরফে ধারাবাহিকের প্রোমো সামনে আসেনি। জানা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই সোনামণি তার নতুন ধারাবাহিকের মেগা খবরটি প্রকাশ্যে আনবেন।

