এইবার নতুন রূপে জলসার পর্দায় রানী! বিপরীতে রণজয় বিষ্ণু! খলনায়িকার চরিত্রে স্বপ্নীলা? আসছে “প্রতিজ্ঞা”! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল স্টার জলসার (star jalsha) পর্দায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে এবং নায়িকার চরিত্রে থাকবেন অভিনেত্রী অভিকা মালাকার। অবশেষে দর্শকদের অপেক্ষার দিন শেষ।

সম্প্রতি স্টার জলসায় একটি নতুন প্রোমোশন ভিডিও সম্প্রচারিত হয়েছে। যা ইতিমধ্যেই বহু দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, গল্পের নায়ক গাড়ি করে নিজের বিয়ের আসরে পৌঁছাচ্ছে। অন্যদিকে গল্পের দ্বিতীয় নায়িকা বউ সেজে অপেক্ষা করছে তার নায়কের জন্য। এই বিয়েতে সবাই ভীষণ খুশি।

কিন্তু নায়কের মনে ঘুরে বেড়াচ্ছে তার ছোটবেলাকার স্মৃতি। সে খুব ছোট অবস্থাতেই একটি মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দেয় এবং তাকে কথা দেয় যে ভবিষ্যতে সেই তার বউ হবে। শুরুতে মনে হয় যার সঙ্গে তার বিয়ে হতে চলেছে সেই হয়তো তার সেই ছোটবেলাকার প্রেমিকা।

কিন্তু একটু পরেই সবটা বদলে যায়। নায়ক সবার সামনে বলে, এই মেয়েটি সেই মেয়েটি নয় যাকে সে নিজের বউ হিসেবে মেনে নিয়েছিল ছোটবেলাতেই। বিয়ে করতে না চাওয়ায় তার বাবা তাকে ত্যাজ্য পুত্র করার ভয় দেখায় কিন্তু সেই সমস্ত ভয় অতিক্রম করে নায়ক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়।

আরও পড়ুনঃ ‘সংসার মানেই শুধু বিয়ে আর বাচ্চা? আমি এই…’ প্রায় ৫০ ছুঁই ছুঁই রাজশ্রী ভৌমিক! কেন এখনও বিয়ে করেননি টেলিভিশনের দাপুটে অভিনেত্রী?

অন্যদিকে দেখা যায় ধারাবাহিকের নায়িকা অর্থাৎ অভিকা মালাকার ঠাকুর এর কাছে প্রার্থনা করছে। এমন সময় তাকে কিছু বাচ্চা এসে ঘিরে ধরে। শুরু হয়ে যায় বৃষ্টি। এমন সময় নায়কের গাড়িও সেখানে এসে থামে। নায়িকা বৃষ্টিতে বাচ্চা গুলোকে নিয়ে নাচ-গান করতে থাকে এবং গানে গানে নিজের ছোটবেলাকার গল্প শোনাতে থাকে। নায়ক বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া সেই ছোট্ট প্রেম। প্রথম ঝলকেই বাজিমাত করেছে প্রতিজ্ঞা।

Back to top button