বিরাট দুঃসংবাদ! জলসার জনপ্রিয় ধারাবাহিকে ইতি টানছে কর্তৃপক্ষ! রানী ভবানীর আগমনে বিদায় নিচ্ছে গৃহপ্রবেশ!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
বাংলা টেলিভিশনে এখন একের পর এক আসছে নতুন ধারাবাহিক যার জেরে শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। এটা সবসময়ের নিয়ম নতুনকে জায়গা দিতে পুরনোকে নিজের জায়গা ছাড়তে হয়। শেষ হওয়া ছাড়া আবার অনেক এমন ধারাবাহিক রয়েছে যাদের স্লট পরিবর্তন করে দেওয়া হয়। নতুন বছর পড়ার সাথে সাথে এমনটাই দেখা যাচ্ছে বারে বারে।
এরই মধ্যে জি বাংলা এবং স্টার জলসায় অনেক নতুন ধারাবাহিক শুরু হয়েছে এবং পুরনো বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়েছে বা সময় পরিবর্তন হয়ে গেছে টি আর পি কম থাকার জন্য। যতই ভালো গল্প হোক বা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় থাকায় যদি ফলাফল ভালো না হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ সেগুলোকে বন্ধ করে দেওয়া সিদ্ধান্তই নিয়ে এসেছে বারে বারে। এবারে সেরকমই আরো এক জনপ্রিয় ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে।
এরমধ্যে আরও এক দুঃসংবাদ এল দর্শকদের জন্য। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে একটি হলো গৃহপ্রবেশ। কয়েক মাস হল শুরু হয়েছে এই ধারাবাহিক। রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এই ধারাবাহিক নিয়ে আসা হয়েছে স্টার জলসার পর্দায়। ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন অনেক কটাক্ষ, সমালোচনা হয়েছিল ধারাবাহিকটিকে নিয়ে। তবে সময়ের সাথে সাথে ধারাবাহিকটিকে আপন করে নিয়েছেন দর্শক। কিন্তু এবার এই ধারাবাহিকের দর্শকদের জন্যই রইল বিরাট বড় দুঃসংবাদ। নতুন ধারাবাহিক আসার ফলে শেষ হয়ে যাচ্ছে গৃহপ্রবেশ।
আরও পড়ুনঃ মোহনার সুটকেসেই শুভর ব্রহ্মাস্ত্র! শুধু একটা সুযোগের অপেক্ষায় শুভ!
খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে রানী ভবানী ধারাবাহিকটি। ইতিমধ্যে ধারাবাহিকের টাইম স্লট জানানো হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। সাড়ে আটটায় সম্প্রচারিত হবে স্টার জলসার পর্বে। আর এই মুহূর্তে স্টার জলসাতে সাড়ে আটটায় গৃহপ্রবেশ দেখানো হয়। সুতরাং দর্শকরা মনে করছেন হয়তো রানী ভবানী আসায় কোপ পড়তে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকের উপর। শেষ হয়ে যাবে গৃহপ্রবেশ ধারাবাহিকটি। যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনো সঠিকভাবে এই সম্পর্কে কিছুই জানানো হয়নি।

