মোহনার সুটকেসেই শুভর ব্রহ্মাস্ত্র! শুধু একটা সুযোগের অপেক্ষায় শুভ!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মোহনা বাটি থেকে ফল খেতে যাবে অমনি শুভ এসে বাধা দেয়। আসলে মোহনা আনারস খেতে যাচ্ছিল আর তাই শুভ এসে বাধা দেয়। গর্ভবতী অবস্থায় আনারস খাওয়া উচিত নয়। মোহনা নিজে একজন ডাক্তার হয়ে কি করে নিজের যত্ন করছে না নিজের সন্তানের কথা ভাবছে না সেটা দেখেই অবাক হয়ে যায় শুভ। মোহনার উপর এবার থেকে কড়া নজর রাখতে হবে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, তাই সেইমতো শুভ সকলের চোখের আড়ালে কেশবকে ঘুম পাড়ানোর পর যায় মোহনের ঘরে। সেখানেই কোনো প্রমাণ পেলে পেতে পারে শুভ। চারিদিকে খুঁজতে খুঁজতে মোহনার সুটকেস থেকে বেশ কিছু রিপোর্টের কাগজ বের করে আনে। আর ঠিক তখনই ঘরে ঢোকে মোহনা। একটুর জন্য রক্ষা পায় শুভ। মোহনার সন্দেহ হয় ঘরে কেউ এসেছিল সেটা নিয়ে। কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেয় না সেই বিষয়টা। মোহনা ঘরের দিকে আসছে সেটা বুঝতে পেরেই শুভ আগে ভাগে খাটে তলায় লুকিয়ে পড়ে। তাই এই যাত্রায় মোহনার নজর থেকে বেঁচে যায় শুভ।
আরও পড়ুনঃ ইতিহাসের পুনরাবৃত্তি! ফিরে এলো ২০ বছর আগের সেই ভয়ংকর দিনটা! অন্ধকার সরিয়ে আলোর দিশা দেখাতে পারবে তো দুর্গা?
কিন্তু তারপরই আদৃত মোহনার ঘরের দিকে আসছে এটা বুঝতে পেরে মোহনা নকল ব্লাড সারা ঘরে ছড়িয়ে হাতে মেখে নাটক করতে থাকে হাত কেটে যাওয়ার। শুভ তো সবটাই দেখতে থাকে খাটের তলে লুকিয়ে। সত্যি একজন ছেলেকে পাওয়ার জন্য একটা মেয়ে কতটা নিচে নামতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতো না শুভ। এই ঘটনা দেখার পর শুভ বুঝতেই পারে মোহনা সবটাই নাটক করছে। ওদিকে বাড়িতে সকলেই শুভকে নিয়ে চিন্তিত। ঋদ্ধি ঠিক করেছে নদীয়াতে যাবে শুভকে ফিরিয়ে আনবে। কিন্তু ঠাম্মি বারবার বারণ করে শুভকে আনতে যেতে। তারপরেই বাড়িতে আসে মোহনার দাদা আকাশ। সে এসেছে নিজের বোনের ঠিকঠাক যত্ন হচ্ছে কিনা সেটা দেখতে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

