দর্শকদের জন্য খারাপ খবর! শেষ হচ্ছে রোশনাই! জানিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ!

ধারাবাহিক (Tv Serial) জগতে প্রতিদিনই নিত্য নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর জানতে পারছি আমরা। কত ধরনের ভিন্ন ভিন্ন গল্প নিয়ে আসছে ধারাবাহিকগুলি। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star jalsha), কালার্স বাংলা (Colours Bangla) ইত্যাদি আরো কত চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর পান দর্শকেরা। আর নতুন ধারাবাহিক মানেই নতুন জুটি, নতুন গল্প দর্শকদের মধ্যে নতুন উত্তেজনা।

নতুন ধারাবাহিক গুলি নিয়ে দর্শকদের মনে অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে। তাই ধারাবাহিক কর্তৃপক্ষ পুরো দমে চেষ্টা করে দর্শকদের সেই মনের ইচ্ছে আশা আকাঙ্ক্ষা পূরণ করে করতে। বিগত এক মাসে এক গুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে। যেই ধারাবাহিকগুলি ইতিমধ্যেই দর্শকদের খুব পছন্দের হয়ে উঠেছে। আবার কিছু ধারাবাহিক অন্যান্য ধারাবাহিক থেকে পিছিয়েও পড়েছে।

আসলে বর্তমানে ধারাবাহিকগুলি পুরোটাই টিআরপি নির্ভর। টিআরপি রেটিংয়ের উপর ধারাবাহিকের টিকে থাকা নির্ভর করে। কোন কোন ধারাবাহিক বছরের উপর বছর ধরে দর্শকের মন জয় করে চলতে পারে। আবার কোন ধারাবাহিক শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেও দর্শকদের মনে জায়গা করতে না পারায় টিভির পর্দা থেকে বিদায় নিয়ে নেয়। কোন কিছুর শুরু হলে তার শেষ তো অবধারিত। সেরকমই স্টার জলসার একটি বহু পুরনো ধারাবাহিক এবারে বিদায় নিতে চলেছে টিভির পর্দা থেকে।

আপনার প্রত্যেকে নিশ্চয়ই জানেন স্টার জলসায় রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আসছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী উষাসী রায় এবং অভিনেতা সুস্মিত মুখার্জিকে। দুজনেই ধারাবাহিক জগতে কিন্তু বিশেষ পরিচিতি। এর আগেও বেশ কিছু ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দুজনেরই দেখা মিলেছে। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছে একজন সাধারণ মেয়ের বিদেশে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করার গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। এতদিন পর্যন্ত প্রোমো ভিডিও সামনে এলেও ধারাবাহিকটি কবে কখন শুরু হচ্ছে সে সমস্ত কিছু জানানো হয়নি। এবারে সেই সম্পর্কেও জানলেন দর্শক।

আরও পড়ুন: রাঙার ক্ষ’তি করতে উৎপলের সঙ্গে হাত মেলালো বৃন্দা! নিজেকে বাঁচাতে একি করলো রাঙা!

শেষ হতে চলেছে দর্শকের প্রিয় ধারাবাহিক রোশনাই?

গৃহপ্রবেশ ধারাবাহিকটি শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর থেকে। প্রতিদিন রাত সাড়ে আটটায় দেখা যাবে এই ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের সম্প্রচারের সময় সামনে আসার পরেই দর্শকদের মনে বিরাট একটা প্রশ্ন উঠেছে। বর্তমানে স্টার জলসার পর্দায় রাত সাড়ে আটটায় দেখা যায় জনপ্রিয় ধারাবাহিক রোশনাই। যদি গৃহপ্রবেশ রাত সাড়ে আটটায় শুরু হয় তাহলে কি শেষ হয়ে যাবে রোশনাই? অনেকদিন ধরেই স্টার জলসার আরেকটি ধারাবাহিক চিনি শেষ হয়ে যাওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। দর্শকদের ধারণা হয়তো চিনি শেষ হয় সেই জায়গায় রোশনাইকে নিয়ে যাওয়া হবে আর রোশনাই এর জায়গায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ। যদিও এখনো চ্যানেলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তাই দেখা যাক আগামী দিনে কি হয়।

Back to top button