রাঙার ক্ষ’তি করতে উৎপলের সঙ্গে হাত মেলালো বৃন্দা! নিজেকে বাঁচাতে একি করলো রাঙা!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে উৎপল রাঙার ক্ষতি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তাই সে বৃন্দাকে দিয়ে রাঙার সমস্ত খোঁজখবর নিচ্ছে। রাঙা কখন কোথায় বেরোচ্ছে সেই সব খবর বৃন্দা দেবে উৎপলকে তারপরই উৎপল রাঙার কোন ক্ষতি করবে। উৎপল কে সুব্রত বারবার সাবধান করলেও উৎপল এখন প্রতিশোধের জন্য রাঙা এবং আক্কুর ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২৬ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 26 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙা এবং আক্কুর জন্য বাড়িতে সত্যনারায়ণের পুজোর ব্যবস্থা করা হয়েছে। সেই জন্যই নবারুণ গেছে বাজারে জিনিসপত্র কিনতে। কিন্তু টাকা কম পড়ার জন্য জিনিস গুলো আনতে পারছে না তাই বাড়ি থেকে কেউ কে পাঠাতে বলে। এদিকে বৃন্দা ময়না তো কোনো কাজই করে না তাই তারা যেতেও রাজি হয় না। এই সুযোগে বৃন্দা বলে রাঙ্গাকে পাঠাতে। আসলে রাঙাকে বাড়ি থেকে বের করতে পারলে উৎপলও রাঙার ক্ষতি করতে পারবে। তাই বৃন্দা নানান বাহানা দিয়ে প্রমিতাকে বলে রাঙাকে বাজার পাঠাতে। প্রমিতা কি করবে ভেবে না পেয়ে রাঙা কেই হাতে ৬০০০ টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দেয়।
বৃন্দা উৎপলের কারণে বিপদের মুখে রাঙা
সবাই চলে যাওয়ার পর বৃন্দা সঙ্গে সঙ্গে উৎপলকে ফোন করে খবর দেয় যে রাঙা ছয় হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছে। উৎপলও নিজের মতন করে প্ল্যান সাজিয়ে নিয়ে রাঙার ক্ষতি করতে বেরিয়ে পড়ে। দুজন মেয়েকে রাঙার পিছনে পাঠিয়ে দেয় টাকা চুরি করে আনার জন্য। এরপর ওই দুটো মেয়ে রাঙাকে ফলো করতে থাকে তারপর সুযোগ বুঝে রাঙার পথ আটকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: আঁখির কথা শুনে চমকে উঠল ঝিলিক! ক্ষেপে গেল পি.আর.কে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এবার রাঙা পড়েছে মহা বিপদে। এদিকে নবারুণ ফোন করে প্রমিতাকে জিজ্ঞাসা করে এখনো কেউ টাকা নেই কেন এলো না। প্রমিতা তখন নবারুণকে জানায় সে রাঙাকে টাকা দিয়ে পাঠিয়েছিল, কিন্তু এখনো কেন রাঙা পৌছয়নি সেটাই বুঝতে পারছে না। রাঙার কথা ভেবে চিন্তা হতে থাকে প্রমিতার। এদিকে রাঙা রাস্তায় যেতে যেতে মেলাতে মাইকে শুনতে পায় খেলায় জিতলেই নগদ টাকা পুরস্কার দেওয়া হবে। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

