এবার রাইয়ের পাশে দাঁড়ালো স্রোত! অনির্বাণের সামনে নীলুর মুখোশ টেনে খুলে দিলো সে!

খুব বেশিদিন মিথ্যে দিয়ে সত্যিকে ঢেকে রাখা যায় না। এক সময় সেই সত্যিটা সবার সামনে ঠিক চলে আসে। এর আগেও বহুবার নিজের মিথ্যে গুলো ঢাকতে গিয়ে অনেক খারাপ কাজ করেছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন নীলাঞ্জনা। এবারেও দিদির উপর বদলা নিতে দিদির চরম সর্বনাশ করেছে সে। কিন্তু খুব বেশিদিন পার পাবে না নীলু।

রাই অনির্বাণের বিয়ের দিন মারাত্মক একটা ঘটনা ঘটিয়ে ফেলে নীলাঞ্জনা। সে ভেবেছিল তার যদি সাময়িকভাবে কিছু একটা হয় তাহলে তার দিদি আর বিয়ে করবে না। আটকে যাবে বিয়ে। সেই জন্যই ইচ্ছে করে একেবারে পরিমাণ মতো ঘুমের ওষুধ খেয়েছিল। যার ফল স্বরূপ বিয়ে ছেড়ে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল রাই। কিন্তু তারপর সমস্ত বাধা অতিক্রম করে অনির্বাণ রাইকে বিয়ে করে। এত কষ্ট করেও নীলাঞ্জনার পরিকল্পনা সফল হয় না।

Bengali serial

এত সহজে নীলাঞ্জনা কিছুতেই মেনে নিতে পারছিল না গোটা বিষয়টা। সে শ্বশুরবাড়ির থেকে ঝাঁটা লাথি খেয়ে নিজের বাপের বাড়িতে এসে বসে থাকবে আর তার দিদির সুখে সংসার করবে একটা বড়লোক ছেলের সাথে এটা কোনভাবেই মানতে পারছিল না সে। আর তার জন্যই সে এমন একটা পরিকল্পনা করে যেটা ১০০ শতাংশ সফল হয়। নিজের দিদির ছবি বিকৃত করে অনির্বাণকে পাঠিয়ে রাইয়ের সর্বনাশ করে নীলু।

আরো পড়ুন: অভিনেত্রী না হলে ওকালতিকেই নিজের জীবিকা হিসেবে বেছে নিতেন পল্লবী! কিন্তু কেনো?

নীলাঞ্জনা চেয়েছিল অনির্বাণ যেন আর কোনোভাবেই রাইকে বিশ্বাস না করে। ঠিক সেটাই হলো। ছবিগুলো দেখার পর থেকে তার মধ্যে যে বিশ্বাস ভরসা ছিল সবকিছু মুছে যায়। অনির্বাণ এতটাই রেগে যায় যে সে আর কোনোভাবেই সংসার করতে চায় না রাইয়ের সাথ। রাই বাধ্য হয় নিজের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যেতে। এটাই কি তবে রাইয়ের প্রাপ্য ছিল?

নীলাঞ্জনার পর্দা ফাঁস করবে স্রোত

স্রোত এসব মুখ বুঝে মেনে নিতে পারেনি। ঘটনাটা শোনার পর থেকেই সে বুঝে গিয়েছিল এর পেছনে কে বা কারা থাকতে পারে। কারণ সে নিজের মেজদি ভাইকে খুব ভালো করেই চেনে। নীলাঞ্জনা কি করতে পারে আর কি পারে না, এতদিনে তার একটা সম্ভব ধারণা হয়ে গিয়েছে স্রোতের। তবে কি এবার স্রোতের হাত ধরেই নীলাঞ্জনার মুখোশ অনির্বাণের সামনে খুলে দেবে রাই?

Back to top button