অভিনেত্রী না হলে ওকালতিকেই নিজের জীবিকা হিসেবে বেছে নিতেন পল্লবী! কিন্তু কেনো?

বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ পল্লবী শর্মা (Pallavi Sharma)। স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে মুখ্য চরিত্র জবার ভূমিকায় অভিনয়ের পর থেকেই পল্লবীর আকাশছোঁয়া জনপ্রিয়তা তাঁর। বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক নিম ফুলের মধুতে পর্ণার চরিত্রে তাকে দেখছে দর্শকরা। যদিও এই সফলতা আসেনি একদিনে। ধারাবাহিকের মতোই বাস্তব জীবনেও কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছেন দাবাং পর্ণা। কঠিন লড়াই পার করেই আজ তিনি একজন সফল অভিনেত্রী।

ছোটবয়সেই মা বাবাকে হারিয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা

অনেক ছোটবেলায় মাত্র ক্লাস থ্রিতে পড়ার সময় মাকে হারান পল্লবী। মানুষ হয়েছেন পাশের বাড়ির পিসির কাছেই। তারপরই ক্লাস ১০ পড়ার সময় মারা যান অভিনেত্রীর বাবা। তবে এত ছোট বয়সে নিজের সবচেয়ে কাছের দুজন মানুষকে হারিয়েও ভেঙে পড়েননি পল্লবী। দাঁতে দাঁত চিপে চালিয়ে গেছেন লড়াই। অভিনেত্রীর কথায়, “মাধ্যমিক বোর্ড পরীক্ষায় যখন দেখতাম ছাত্রছাত্রীদের তার বাবা মায়েরা নিয়ে আসত। দুটো পরীক্ষার মাঝে টিফিন খাওয়াত তখন আমি টিফিনের সময় হবিষী খেতাম।”

তবে জীবনের এই লড়াই যেন দিনে দিনে আরও দৃঢ় করে তুলেছে পল্লবীকে। মা বাবাকে হারানোর যন্ত্রণার পরই তিনি বুঝতে পারেন লড়াইটা কোথায়! সেইসময় তার আত্মীয়স্বজন সবটাই চেয়েছিলেন তাকে বিয়ে দিয়ে কিন্তু না পরিস্থিতির কাছে হার মানেননি তিনি, লড়ে গেছেন। ক্লাস ৯ এ পড়ার সময় অভিনয়ের সুযোগ পান তিনি। তারপর থেকেই একের পর এক লিড চরিত্রে অভিনয় করার সুযোগ পান পল্লবী।

কি হয়ে পড়াশোনা করেছেন অভিনেত্রী পল্লবী শর্মা?

তবে কথায় আছে সৎ পথে পরিশ্রম করলে ভগবানও তার সহায় হন। অভিনেত্রীর ক্ষেত্রেও ঘটেছিল এমনটাই। নিজের দক্ষতায় একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এক্ষেত্রে বলাই বাহুল্য, কর্মপারদর্শিতায় ভগবান পাশে ছিল পল্লবীর। তবে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন নিম ফুলের পর্ণা। কমার্স নিয়ে পড়াশোনা করে অ্যাকাউন্টেন্সিতে স্নাতক পাশ করেছেন তিনি।

আরো পড়ুন: পর্ণার জীবনে নতুন বিপদ! নায়িকাকে জব্দ করতে ভয়ংকর পরিকল্পনা করলো ঈশা!

অভিনেত্রী না হলে উকিল হতেন পল্লবী

তবে অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলে আইনজীবী হতেন তিনি। যদিও অনেক কম বয়সে অভিনয় জীবনে আসার ফলে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি। তবে সেই আক্ষেপ মুছে দিয়েছে স্টার জলসা। কে আপন কে পর ধারাবাহিকে জবা ছিল একজন আইনজীবী। সেই ধারাবাহিকটি আইন নিয়ে না পড়ার আক্ষেপ মুছে দিয়েছে। তারপর তিনি সুযোগ পান নিম ফুলের মধুর। এই ধারাবাহিকেও দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন পল্লবী। দত্ত বাড়ি হোক বা নেটিজেনরা, সকলের পর্ণার প্রশংসায় পঞ্চমুখ।

Back to top button