স্রোতের মনে ভালোবাসার ছোঁয়া! হাত ধরে স্রোতকে কাছে টেনে নিলো সার্থক!

ঝগড়া করতে করতে প্রেমে পড়ার ঘটনা দর্শকরা এর আগেও অনেক শুনেছেন। এইবার জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের দৌলতে ছাত্রী আর স্যারের মধ্যে চরম বিবাদ আর সেই বিবাদ থেকেই প্রেমের সূত্রপাত দেখতে পাচ্ছেন দর্শকমহল। এই ধারাবাহিকে প্রধান নায়িকা রাই হলেও, তিন বোন অর্থাৎ রাই, নীলাঞ্জনা এবং স্রোত তিনজনেই সমান গুরুত্ব পায়।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, স্রোত কিছুতেই সার্থকের বাড়িতে আসতে চায় না কারণ সার্থক স্যার তাকে ভীষণ অপমান করে। সেটা যাতে দ্বিতীয় বার না হয় তাই জন্য সার্থক স্যারের বাবা উজ্জ্বল সেন একটা দারুন পরিকল্পনা করে। ওষুধ না খাওয়ার ভয় দেখিয়ে নাটক করে সার্থককে দিয়ে স্রোতকে ডেকে পাঠান তিনি। স্বভাব বসত প্রথমে স্রোতের ওপর চিৎকার চেঁচামেচি করলেও পরবর্তীতে নরম কন্ঠে স্রোতের কাছে অনুরোধ করে সার্থক।

মিঠিঝোরা আজকের পর্ব ৯ আগষ্ট (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 9 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, স্রোত হঠাৎ করেই স্যার বলে চিৎকার করে ঘুম থেকে মাঝ রাতে উঠে পড়ে। তারপর ভীষণ ভয় পেয়ে যায় সে। ভাবতে থাকে আগের দিন তার সাথে ঘটা ঘটনাগুলো। স্রোতকে নিজের কেবিনে ডেকেছিল সার্থক। স্রোত যখন জানিয়ে দেয় সে কোনোভাবেই সার্থক স্যারের বাড়িতে যাবে না তখন রেগে গিয়ে সার্থক স্রোতের হাত চেপে ধরে। সেই সময় এক অদ্ভুত অনুভূতি কাজ করে স্রোতের মনে।

আরো পড়ুন: বন্ধ জলসা ও জি বাংলার সম্প্রচার! মাথায় হাত দর্শকদের!

এই ঘটনাটাই কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না স্রোত। তার এই অনুভূতিটা সে কাউকে জানাতে চাইছে না। সে নিজেকেও এটাই বোঝাতে চাইছে যে সে যেটা ভাবছে সেটা কখনোই হওয়া সম্ভব নয়। সেটা হওয়ার জন্য যে মন মানসিকতার প্রয়োজন হয় সেটা তাদের দুজনের মধ্যে কারোরই নেই। রাই স্রোতের মনের কথা বুঝতে পেরে তাকে বলে, নিজেকে কোনদিনও কোন বিষয়ে আটকাতে নেই। স্রোত তার দিদি ভাইকে জড়িয়ে ধরে বলে, সেই স্রোতের একমাত্র আশ্রয়। পরের দিন সকাল হতেই স্রোত কলেজের ফাঁকে নিজের আঙ্কেলের সঙ্গে দেখা করতে চলে যায়।

অনির্বাণের বাড়িতে গিয়ে উঠল রাই

এদিকে অনির্বাণ রাইকে নিয়ে হাজির হয় নিজের বাড়িতে। বাড়িতে ঢোকা মাত্রই নায়িকাকে অনেক রকমের বাঁকা কথার শিকার হতে হয়। যদিও এইবার রাই আর চুপ করে থাকেনি। সে সবার সামনে নিজের মতামত জানিয়েছে। এই বিষয়টা মোটেই পছন্দ করেনি সোহিনী কিন্তু ছেলের বাড়াবাড়ি দেখে সে আর কিছু বলতে পারেনি। ঘরে ঢুকে রাই ইতস্তত বোধ করছে দেখে অনির্বাণ বলে, এই ঘরে যা কিছু আছে সেই জিনিসগুলো যতটা অনির্বাণের ঠিক ততটা রাইয়ের। এটা রাইয়ের সংসার।

Back to top button