বন্ধ জলসা ও জি বাংলার সম্প্রচার! মাথায় হাত দর্শকদের!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) আর স্টার জলসা (Star Jalsha) হয়ে দাঁড়িয়েছেন বাঙালিদের বিনোদনের প্রাথমিক মাধ্যম। ধারাবাহিকের হাত ধরেই বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিনোদন। আট থেকে আশি বাংলা ধারাবাহিকের দর্শক সমস্ত বয়সের মানুষটাই। মা থেকে ঠাকুমা সকলের মধ্যে সারাদিনই ধারাবাহিক নিয়ে চলতে থাকে চুলচেরা বিশ্লেষণ। কোন ধারাবাহিকের কোন চরিত্রটি কেন? কোন ধারাবাহিকে কি চলছে? সবটাই বাঙালি গৃহিণীদের চর্চার অন্যতম বিষয়।
বর্তমানে স্টার জলসা আর জি বাংলার মধ্যে টিআরপি নিয়ে শুরু হয়েছে লড়াই। দুইটি চ্যানেলই একে অপরকে দিচ্ছে দারুণ টক্কর। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় এসেছে আমূল পরিবর্তন। স্টার জলসার গীতা LLB, কথা, উড়ান, শুভ বিবাহ প্রভৃতি ধারাবাহিক জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। অপরদিকে জি বাংলার ফুলকি, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের জনপ্রিয়তাও আকাশছোঁয়া।
চলতি সপ্তাহের টিআরপি তালিকাতেও প্রথম পাঁচে উঠে এসেছে গীতা LLB, নিম ফুলের মধু, ফুলকি, কথা, উড়ান, জগদ্ধাত্রী আর কোন গোপনে মন ভেসেছে। তবে যাদের জন্য এই টিআরপি। যাদের জন্য এত কষ্ট করে তৈরি করা হয় এই ধারাবাহিকগুলো, তারাই যদি ধারাবাহিক দেখতে না পান তাহলে কি হবে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ? কি হবে চ্যানেলগুলোর?
আরো পড়ুন: এক বিছানায় শুতে নারাজ রাই! ফের নতুন সন্দেহ বাসা বাঁধলো অনির্বাণের মনে!
সম্প্রতি ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে যাওয়ার কারণে মাথায় হাত পড়েছিল হাজার হাজার দর্শকদের। বাংলার গৃহিণীদের বিনোদনের একমাত্র মাধ্যম যেটা সেইটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে থাকবেন তারা? প্রায় সমস্ত বাড়িতেই এমন অনেক বয়স্কা বৃদ্ধা রয়েছেন যারা ধারাবাহিক ছাড়া একেবারেই থাকতে পারেনা কি হবে তাদের? অপরদিকে এত সখ্যক দর্শক ধারাবাহিক দেখতে না পারল তার কি প্রভাব পড়বে ধারাবাহিকগুলোর ওপর?
বন্ধ হয়ে গেল বাংলা ধারাবাহিকের সম্প্রচার
আজ সকালেই একজন বাংলাদেশী ধারাবাহিকের দর্শক জানিয়েছেন তার এবং তার পার্শ্ববর্তী এলাকায় সব ভারতীয় চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন কোনরকম ভারতীয় অনুষ্ঠান, ধারাবাহিক দেখতে পারছেন না তারা। যে কারণে মাথায় হাত পড়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের দর্শকদের। সকলের ধারণা করছেন চলতি সময়ে বাংলাদেশে সমস্যার জেরেই নাকি বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সমস্ত চ্যানেলগুলো। তাহলে কি বাংলাদেশী বাঙালিরা আর দেখতে পারবেন না এপার বাংলার ধারাবাহিকগুলো? তবে বাংলাদেশীরা আশা রাখছেন খুব শীঘ্রই সমাধান হবে এই সমস্যার। ফের বাংলার ধারাবাহিক দেখতে পাবেন তারা। তবে এই পরিস্থিতি আসন্ন সপ্তাহের টিআরপিতে যে একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে তা বলাই বাহুল্য।

