বিচ্ছেদ হতেই নীলের জীবনে নতুন নায়িকা! মেঘকে ছেড়ে জনপ্রিয় টেলি অভিনেত্রীর সাথে জুটি বাঁধলেন মৈনাক!

এই মুহূর্তে সবার শিরোমনি হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Ichhe Putu)। ধারাবাহিকের নায়ক নায়িকার মিল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে দর্শক মহল। সেই আশায় জল ঢেলে নতুন নায়িকা প্রবেশ করছে নীলের জীবনে!

বর্তমান গল্প অনুযায়ী, ছয় মাসের জন্য আটকে রয়েছে মেঘ নীলের ডিভোর্স। হাতেগুনে ছটা মাস বাদেই ডিভোর্স পেপারে সাইন করবে দুজনে। মেঘ মন থেকে নীলের সাথে থাকতে চাইলেও, অপরপক্ষ থেকে কোনরকম চাওয়া পাওয়া না থাকায় মেঘ আর মুখ ফুটে সেই কথা বলতে পারেনি।

আরো পড়ুন:তুঁতে শেষ হতেই আবার পর্দায় দীপান্বিতা! স্টার জলসা ছেড়ে জি বাংলায়, বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা!

সম্প্রতি মিল ঠিক করেছে সে আর মেঘের আশেপাশে থাকবে না। সে দিল্লি চলে যাবে এবং ওখানেই নিজের পরবর্তী জীবনটাকে গুছিয়ে নেবে। যদিও এই কথা এখনো অব্দি ধারাবাহিকের নায়িকা অব্দি পৌঁছয়নি। যতদূর জানা যাচ্ছে কতটা জানতে পেরে নীলকে আটকাতে যাবে মেঘ। কিন্তু আজও আটকাতে পারবে কিনা সেটা এখনও অব্দি ধোঁয়াশা।

এরই মাঝে নীলের জীবনে নতুন নায়িকা! জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীতমা মিত্রের সাথে দেখা গেল নীলকে। তবে কি অন্য শহরে গিয়ে নতুন করে ঘর বাঁধতে চলেছে নীল? চিরকালের মতন বিচ্ছেদ ঘটবে মেঘ নীলের? দর্শকদের কপালে চিন্তার ভাঁজ। আসল সত্যটা কি?

সেনকো গোল্ড এর একটি বিজ্ঞাপনে মহিলা এবং শ্রীতমাকে একসাথে কাপল হিসেবে দেখা যায় টেলিভিশনে। তবে তাদের ধারাবাহিকে একসাথে কাজ করার কোনো আপডেট নেই। ইচ্ছে পুতুল একটি নতুন চরিত্র আসতে চলেছে একথা কানাঘুষো শোনা যাচ্ছে ঠিকই তবে সেই চরিত্রে কে আসছে সেটা এখনও অব্দি জানা যায়নি।

Back to top button