তুঁতে শেষ হতেই আবার পর্দায় দীপান্বিতা! স্টার জলসা ছেড়ে জি বাংলায়, বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা!

টেলিভিশনকে (Television) কেন্দ্র করে যারা নিজেদের বিনোদনের (Entertainment) চাহিদাকে পূরণ করেন, সেই সব দর্শকদের (Audience) আনন্দ দিতে একটা মেগা শেষ হতে না হতেই ঢুকে পড়ছে নতুন ধারাবাহিক।
এখন প্রতিটি গল্পেই থাকছে একটা আলাদা চমক। নতুন সব রহস্য রোমাঞ্চ দিয়ে বাংলার দর্শকদের মাতিয়ে রেখেছে ধারাবাহিক নির্মাতারা। আগেকার সব বস্তাপচা ধ্যান ধারণা থেকে বেরিয়ে নতুন সুরে গল্প বাঁধছেন লেখকরা।
আরো পড়ুন: অনুভবকে নিয়ে পর্ণাকে নোংরা ইঙ্গিত করল সৃজন, বাড়ি থেকে চলে যেতে বলল তাকে! সৃজনকে বদলানোর শপথ পর্ণার
এই মুহূর্তে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি জি বাংলার (Zee Bangla) পর্দায় আসতে চলে নতুন ধারাবাহিক (Mega Serial)। ইতোমধ্যেই বেশ কিছু নতুন ধারাবাহিক তাদের যাত্রা শুরু করেছে, এর মাঝে আবার হতে চলেছে এক নতুন মিগার আগমন।
কিছুদিন আগেই শেষ হয়েছে রাঙা বউ এবং তুঁতে। যথেষ্ট টিয়ারপির অভাবে আর বেশিদিন সম্প্রচার সম্ভব হয়নি এই দুই মেগার। ফলে বহুদিন ধরেই দর্শকরা মন খারাপ করেছিলেন। তবে আর নয়, এবার রয়েছে এক বিরাট সুখবর।
![]()
রাঙা বউ এর নায়ক গৌরব রায় চৌধুরী এবং জলসার তুঁতে ধারাবাহিকের নায়িকা দীপান্বিতা রক্ষিত একসাথে জুটি বেঁধে খুব তাড়াতাড়ি আসতে চলেছেন জি বাংলার পর্দায়। যদিও এখনও অব্দি নিশ্চিত ভাবে কিছুই জানানো হয়নি চ্যানেলের তরফ থেকে।


