ছোট পর্দার পুতুল এবার বড় পর্দায়! জনপ্রিয় নায়কের সাথে জুটি বেঁধে চলচ্চিত্র জগতে পা রাখলেন শ্রীতমা!

বাংলা বিনোদনের অন্যতম প্রধান উৎস বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে এমন বহু তারকা আছেন যারা দর্শকদের মনে একটা পাকাপাকি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। ঠিক তেমনই একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharya)। একাধিক চরিত্রে তাকে দেখেছেন দর্শক মহল।

কখনো ইচ্ছেনদী’র অদ্রিজা আবার কখনো মা এর ঝিলিক, লালকুঠির বীথি এইসব নামেই মানুষ তাকে চিনত। তাঁকে দর্শকরা প্রথম দেখেন মা ধারাবাহিকে। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথার মধ্যে দিয়ে পুতুল চরিত্রে অভিনয় করে আরো অধিক জনপ্রিয়তা লাভ করেছে সে। তার করে সবচেয়ে সুন্দর এবং চ্যালেঞ্জিং চরিত্র হলো এই পুতুল।

তার মধ্যে বহুমুখী প্রতিভা বিদ্যমান। যেমন সুন্দর তার অভিনয়, তেমনই সুন্দর অভিনেত্রীর মুখোশ্রী। কখনও তাকে দেখা গিয়েছে ইতিবাচক চরিত্রে আবার কখনও সুন্দরী জাঁদরেল ভিলেন চরিত্রে। সবেতেই একেবারে মানানসই ভূমিকা পালন করেন তিন। তবে এইবার এক অনেক বড় সুযোগের সম্মুখীন হলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।

https://www.facebook.com/share/r/h1LxihFiyWyZrBTU/

এইবার বড় পর্দায় শ্রীতমা

খুব তাড়াতাড়ি আসছে পরিচালক রাজর্ষি দে’র ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র সিক্যুয়েল। এই ছবির নাম হবে ‘এবার দার্জিলিং’। এই ছবির মধ্যে দিয়েই প্রথমবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। এই ছবিতে জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়-এর বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান, অনন্যা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অঞ্জন দত্ত। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে ছবিতে।

আরও পড়ুন: অনির্বাণের ব্যবহারে কষ্ট পেলো রাই! তাদের সমস্ত পরিকল্পনা জেনে গেলো নিলু! সবকিছু ভেসতে দিতে উদ্যত হল সে!

শ্রীতমা জানালেন, “একজন পাহাড়ি মেয়ের চরিত্রে দেখা যাবে আমায় এই ছবিতে। যে একটা রিসর্টের মালকিন। সেই রসর্টেই একটি পরিবার বেড়াতে আসবে। সেখান থেকেই শাশ্বতদা (শাশ্বত চট্টোপাধ্যায়)-র সঙ্গে একটা সম্পর্ক এগোবে গল্পে।” জীবনের প্রথম ছবিতেই শাশ্বত চট্টোপাধ্যায়-এর বিপরীতে অভিনয়ের সুযোগ! শ্রীতমার কথায়, “এত বড় মাপের একজন অভিনেতার বিপরীতে কাজের সুযোগ পেয়ে ভগবানকে অনেক ধন্যবাদ জানিয়েছি। ছবিতে আরও অনেক তারকারা রয়েছেন সবার সঙ্গে কাজ করতে পারব ভেবেই খুব ভাল লাগছে।”

Back to top button