পর্ণার অনেক বড় ক্ষতি করল ইন্দ্র কুমার! রুদ্ররূপ ধারণ করল সৃজন!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটির কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই ধারাবাহিকের প্রতি আকর্ষণ বেড়েছে দর্শকদের। পর্দায় অভিনেতা রুবেল দাসের (Rubel Das) সঙ্গে পল্লবী শর্মার (Pallavi Sharma) জুটি ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তবে বারবার কাহিনীর আঙ্গীতে সমাজের কালো রূপ পর্দায় তুলে ধরেছে নিম ফুলের মধু। যে কারণে দর্শকদের মাঝে এখনও একইভাবে জনপ্রিয় এই ধারাবাহিকটি।
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে বর্ষাকে সিনেমায় গান গাওয়ার সুযোগ করে নেওয়ায় নামে বর্ষার শ্লী’লতাহানি করেছেন অভিনেতা, প্রযোজক ইন্দ্র কুমার। তার প্রতিবাদেই থানায় ইন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ জানায় পর্ণারা। কিন্তু ঈশার বুদ্ধিতে আগে থেকেই বেল করিয়ে রাখেন ইন্দ্র কুমার। যার ফলে নিজের সংবাদ মাধ্যমের সাহায্যে ইন্দ্র কুমারের কেসটা সবার সামনে নিয়ে আসে পর্ণা।
নিম ফুলের মধু আজকের পর্ব ১৫ আগষ্ট (Neem Phooler Madhu Today Episode 15 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে অন্য একটি সংবাদ মাধ্যমের কাছে গিয়ে সাক্ষাৎকার দিয়েছে ইন্দ্র কুমার। আর সেখানেই বর্ষার নাম করে সে জানিয়েছে এইসবটাই বর্ষা করেছে নাম আর জনপ্রিয়তা পাওয়া জন্য। সঙ্গে নিজের ফ্যানদের ইন্দ্র কুমার অনুরোধ করে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। সংবাদ মাধ্যমে এইসব দেখেই ভীষণভাবে ভেঙে পড়ে বর্ষা। রেগে যায় সৃজনও।
আরো পড়ুন: লুকোচুরি খেলা শেষ! সত্যিটা নিয়ে সবার সামনে হাজির হলো মালা! ভেঙে চুরমার মেহেন্দির সংসার
এদিকে ইন্দ্র কুমারের সাক্ষাৎকার দেখে বর্ষার নামে সামাজিক মাধ্যমে খারাপ মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। অপমান করতে শুরু করে বর্ষাকে। যা দেখে মানসিকভাবে ভেঙে পড়ে বর্ষা। তবে তখনই দত্ত বাড়ি ঘেরাও করে ইন্দ্র কুমারের অনুরাগীরা। সকলে মিলে বর্ষাকে ধিক্কার জানাতে শুরু করে। এমনকি অনেকেই পাথর ছুঁড়তেও শুরু করেন। কিন্তু বাড়িতে ঢোকার আগেই দরজা বন্ধ করে দেন জেঠু।
পর্ণার অবস্থা দেখে মারমুখী হয়ে উঠল সৃজন
তবে তাতেও ক্ষান্ত হয়নি ইন্দ্র কুমারের উগ্র ফ্যানরা। দরজা ভেঙে দত্ত বাড়িতে ঢুকে আসেন তারা। তারপরই তারা এগিয়ে আসেন বর্ষার দিকে। কিন্তু তখনই বর্ষাকে বাঁচাতে হাতে লাঠি তুলে নেয় পর্ণা। এগিয়ে আসে সৃজন ও দত্ত বাড়ির সদস্যরাও। কিন্তু তখনই একজন ইট ছুঁড়ে মারেন পর্ণার দিকে। মাথা ফেলে গল গল করে বেরোতে থাকে রক্ত। পর্ণার এই অবস্থা দেখে নিজেকে আর ঠান্ডা রাখতে পারেনি সৃজন। বেঁধরপ মারতে থাকে ইন্দ্র কুমারের ফ্যানদের। সৃজনকে এইভাবে অগ্নিশর্মা হতে দেখে সৃজনকে জড়িয়ে ধরে পর্ণা। তারপরই শাস্তি হয় সৃজন। কিন্তু ইন্দ্র কুমারের পর্দাফাঁস করতে পারবে কি পর্ণা? জানা যাবে আসন্ন পর্বে।

