লুকোচুরি খেলা শেষ! সত্যিটা নিয়ে সবার সামনে হাজির হলো মালা! ভেঙে চুরমার মেহেন্দির সংসার

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই জি বাংলার পর্দায় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিকটি। ব্লুজ প্রোডাকশন হাউজের এই ছক ভাঙা ধারাবাহিকটি নজর কেড়েছিল সকলের। টিআরপি তালিকাতেও বেশ কয়েকবার কামাল করেছে জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল। পর্দায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে সকলের।
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে একটি কেস নিয়ে রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন জ্যাস। একজন মহিলা নতুন ঝড় তুলেছে তার সংসারে। ভাঙতে বসেছে মেহেন্দি আর উৎসবের সম্পর্ক। হাসপাতালের বিছানায় শুয়ে মেহেন্দিকে ফোন করে জগদ্ধাত্রী, স্বয়ম্ভু, উৎসব, মেহেন্দি, সবার ব্যাপারে জানিয়েছে মালা। বিশেষ করে উৎসবের ব্যাপারে। জগদ্ধাত্রী আর উৎসবের সম্পর্ক, উৎসবের অতীত নিয়ে নানা কথা বলেছে সে। যা শুনেই উতলা হয়ে পড়েছে মেহেন্দি।
জগদ্ধাত্রীর আজকের পর্ব ১৫ আগষ্ট (Jagaddhatri Today Episode 15 August)
জগদ্ধাত্রী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মালা চ্যাটার্জীর কাছে সবটা শুনে উৎসবকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে মেহেন্দি। কিন্তু সবটাই নাকচ করে উড়িয়ে দেয় উৎসব। এমনকি মেহেন্দির সঙ্গেও ভীষণ খারাপ ব্যবহার করে সে। এরপরই বাধ্য হয়ে মেহেন্দি থেকে মালার নম্বর নিয়ে মালাকে ফোন করে জগদ্ধাত্রী। কিন্তু জগদ্ধাত্রীকে মালা জানায় সে মুখার্জী বাড়ি ভিত নাড়িয়ে দেবে।
আরো পড়ুন: সার্থকের কথা শুনে রেগে গেল নায়িকা! সার্থক স্রোতের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ালো রাই
সঙ্গে মালা এও জানায় সে ভেঙে দেবে মেহেন্দি আর উৎসবের সংসার কারণ তার কাছে আছে একটি ছোট্ট হাতিয়ার। এরপরই মালা জানায় তার কাছে আছে উৎসব আর তার ম্যারেজ সার্টিফিকেট। মালার কথা শুনে চমকে যায় জগদ্ধাত্রী। এরপরই সে চলে যায় ঘরে। স্বয়ম্ভুর সঙ্গে কথা বলতে বলতেই জগদ্ধাত্রীর ফোনে ফোন করেন সাধুদা। তিনি জগদ্ধাত্রীকে বলেন মালার সঙ্গে উৎসবের রেজিস্ট্রি বিয়েটা আইনত বৈধ হলে মেহেন্দির সঙ্গে ভেঙে যাবে উৎসবের বিয়ে।
মালা আর উৎসবের ছবি দেখে চমকে গেল মেহেন্দি
সাধুদার কথা শুনেই চমকে যায় জগদ্ধাত্রী। এরপরই সে চলে যায় মেহেন্দির ঘরে। কিন্তু উৎসবের ঘরে এসে জগদ্ধাত্রী জানতে পারে মেহেন্দির ফোনে বেশ কয়েকটি ছবি পাঠিয়েছে মালা। যেখানে মালা আর উৎসবকে দেখা গেছে ঘনিষ্ঠভাবে। ছবিগুলো দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ে মেহেন্দির। বোনকে শান্ত করার চেষ্টা করে জগদ্ধাত্রী। কিন্তু নিজেকে কোনভাবেই সামলাতে পারে না মেহেন্দি। কিন্তু কেন এত বছর পর এই কান্ড করছে মালা? জগদ্ধাত্রী কি পারবে মালাকে জব্দ করতে? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।

