মৌমিতার পাপের ঘরা পূর্ণ! তার জন্য অপেক্ষা করছে অনেক বড় শাস্তি!

খারাপ কাজ করতে করতে অনেক সময় মানুষ এতটা নিচে নেমে যায় যে, কোনটা অন্যায় আর কোনটা পাপ এর মধ্যে তফাৎ করে উঠতে পারে না। স্বয়ং মহেশ্বরের মাথায় জল ঢালতে চাওয়া একটা মানুষকে অন্যায় ভাবে আটকানো যে কত বড় পাপ আর এই পাপের শাস্তি যে কি হতে পারে সেটা এবার হাড়ে হাড়ে টের পেতে চলেছে মৌমিতা। জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিক।

বর্তমান গল্প অনুযায়ী, বাড়ির সবাই মিলে ঠিক করে তারা এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে যাবে। পর্ণা বলে সেও তাদের সাথে যেতে চায়। এরপর সৃজন ঠিক করে সে আর পর্ণা দুজন মিলে একসাথে বাবার মাথায় জল ঢালবে। সেই জন্য মনে অনেক জোর নিয়ে এতটা রাস্তা খালি পায় কাঁধে জলের বাঁক নিয়ে বেরিয়ে পড়ে গোটা দত্তবাড়ি। কিন্তু এই যাত্রা কিছুতেই সুসম্পন্ন হতে দেবে না এটা ঠিক করেই রেখেছিল মৌমিতা।

Neem Phuler Modhu Today Episode 11 June

নিম ফুলের মধু আজকের পর্ব ৬ আগষ্ট (Neem Phuler Modhu Today Episode 6 August)

ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, মৌমিতা আর অয়ন দুজন মিলেই ভাবতে থাকে ঠিক কি করলে ধারাবাহিকের নায়িকাকে মন্দির পর্যন্ত পৌঁছানো থেকে আটকানো যেতে পারে। সেই ফন্দি আঁটতেই কিছুটা গিয়ে একটু বিশ্রাম নেওয়ার কথা বলে অয়ন। সেখানেই মৌমিতা মনে মনে ঠিক করে ফেলে তার পরবর্তী পরিকল্পনা। কাছেই একটা বাথরুমের সন্ধান পাওয়া যায় সেখানেই দত্ত বাড়ির বউরা একে একে যেতে থাকে।

বড় বৌদিকে ধরে ফেলল সৃজন

রুচিরার পরে বাথরুমে যায় মৌমিতা। সেখানে গিয়ে একটা কাঁচের বোতল ভেঙে কাঁচের টুকরো ছড়িয়ে রাখে সে। অন্ধকারে বাথরুমে ঢুকতেই সেই কাঁচের ওপর পা পড়ে যায় পর্ণার। দুটো পা দিয়ে অনর্গল র’ক্তপাত হতে থাকে। কিভাবে তার পায়ে কাঁচ ফুটল এবং এই কাজটা কে করতে পারে সেটা এক ঝটকায় বুঝে যায় সৃজন। কিন্তু প্রমাণের অভাবে ওই মুহূর্তে সে মৌমিতাকে কিছু বলতে পারেনা।

আরও পড়ুন: ধারাবাহিকে মোড় ঘোরানো পর্ব! দেবু নয়, আসল দোষী অন্য কেউ! দেবুর পাশে এবার জ্যাস!

এরপর ধারাবাহিকের নায়িকাকে একটা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে যেন কোনোভাবেই এই নিয়ে হাঁটাচলা না করে। মৌমিতা আর অয়ন ভাবে, অবশেষে তাদের পরিকল্পনা সফল হয়েছে, তাদের কাজে খুব খুশি হবে ইশা। কিন্তু শেষ মুহূর্তে সমস্ত খেলা পাল্টে দেয় সৃজন। সে বাকি রাস্তাটা নিজের বউকে কোলে করে মন্দির অবধি নিয়ে আসে আর শিব ঠাকুরের সামনে এসে দাঁড়ায়। তাদের দুজনকে মন্দিরে আসতে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় মৌমিতা।

Back to top button