ধারাবাহিকে মোড় ঘোরানো পর্ব! দেবু নয়, আসল দোষী অন্য কেউ! দেবুর পাশে এবার জ্যাস!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। জগদ্ধাত্রীর চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। মেয়েরা যে সত্যিই দশভূজা সেকথা বারবার প্রমাণ করেছে এই ধারাবাহিকটি। সংসার সামলেও অন্যায়ের বিরুদ্ধে জগদ্ধাত্রীর লড়াইয়ের গল্প মন জয় করে নিয়েছে বাংলার গৃহিণীদের।
তবে বর্তমানে ঝড় উঠেছে জগদ্ধাত্রীর জীবনে। স্বয়ম্ভুকে মিথ্যে কেসে ফাঁসিয়েছেন কাকলী দেবী, দিব্যা সেন, দেবুদা, উৎসব আর বৈদেহী মুখার্জী। একটি মিথ্যে মেল করে সম্পূর্ণ কেসটা স্বয়ম্ভুর দিকে ঘুরিয়ে দিয়েছে তারা। আর সেই কারণেই গ্রেফতার হয়েছে স্বয়ম্ভু। স্বামীর গ্রেফতারিতে মানসিকভাবে ভেঙে পড়েছে জগদ্ধাত্রী। তবে হাল ছাড়েননি কোনমতেই। মেলের জাল ভেদ করে সত্যিটা জেনে গেছে জ্যাস সান্যাল।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৬ আগষ্ট (Jagaddhatri Today Episode 6 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে কোর্টে দেবুদাকে এনে হাজির করেছে জ্যাস সান্যাল। তবে তার আগেই দেবুদাকে কাকলী দেবী হুমকি দিয়ে বলেছেন দেবুদা যেন সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় নাহলেই দেবুদার মেয়েকে মেরে ফেলবে কাকলী দেবীর গুন্ডারা। যা শুনেই ঘাবড়ে যায় দেবু। কাঠগড়ায় দাঁড়িয়ে ভাবতে থাকে কি করবে এখন সে? যদিও দেবুর মুখভঙ্কিতে চিন্তার ছাপ জগদ্ধাত্রীর নজর এগিয়ে যায়নি।
জগদ্ধাত্রী বুঝতে পারে দেবুদা কিছু একটা লুকোছেন। তখন বাধ্য হয়ে দেবু বলেন এইসব নিয়ে নিজেই একা করেছে। দেবুর কথা শুনে কোর্টে উপস্থিত কাকলী দেবীর গুন্ডা ফোন করে দেয় হাসপাতালে। দেবুর মেয়েকে ইনজেকশন দেওয়ার আগেই নার্সকে আটকে দেয় একজন গুন্ডা। তারপরই প্রীতির মেয়েকে রেখে গুন্ডা এবং নার্সটি পালিয়ে যান সেখানে থেকে। এদিকে দেবুদার কথা শুনে প্রতিবাদ করে জ্যাস সান্যাল।
দেবুর কথা শুনে প্রীতির মেয়েকে বাঁচাতে ছুটল জ্যাস সান্যাল
আরও পড়ুন: গণ’পিটুনির জেরে মৃ’ত্যু! চরম পরিণতির শিকার হলেন শ্রাবন্তী, কৌশানির নায়ক
কাঠগড়ায় দাঁড়িয়ে জ্যাস বলে এইসব কিছুর পিছনে রয়েছেন বৈদেহী মুখার্জী, দেবুদা, কাকলী দেবী এবং দিব্যা সেন। যে ফোন থেকে মেলটা পাঠানো হয়েছিল সেই ফোনটা আসলে বৈদেহী মুখার্জীর। যদিও এইসবের ব্যাপারে বৈদেহী মুখার্জী বেশি কিছু বোঝেন না। এরপরই কাঠগড়ায় ডাকা হয় বৈদেহীকে। সকলের নজর এড়িয়ে দেবুদাকে জ্যাস জিজ্ঞাসা করে কি হয়েছে। দেবুও জানিয়ে দেয় তার মেয়ের কথা। দেবুদার কথা শুনেই ভার্গভীকে ফোন করে প্রীতি কোথায় গেছে জেনে নেয় জ্যাস। জ্যাস কি পারবে দোষীদের শাস্তি দিতে? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।

