বউকে সন্দেহ করে সেরা বরের তালিকায় সৃজন আর সূর্য, দেখামাত্রই চরম ট্রোল নেট পাড়ায়!

সম্প্রতি বাংলা বিনোদনের অন্যতম দুই প্লাটফর্ম জি বাংলার (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে অনুষ্ঠিত হয়েছে বছরের সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্টার জলসা এই অনুষ্ঠানটির নাম স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এবং জি বাংলায় এটি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড নামেই অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানগুলোর জন্য দীর্ঘ একটা বছর ধরে অপেক্ষা করে বসে থাকেন দর্শক মহল।
এখানে গোটা বছরে প্রত্যেকটি তারকা তাদের নিজেদের দক্ষতা অনুযায়ী পুরস্কার পেয়ে থাকেন। অন্তত এতদিন অবধি দর্শকরা সেটাই জানতেন। কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পাচ্ছেন যে পুরস্কারটি যার পাওয়ার কথা, সে না পেয়ে পাচ্ছে এমন কেউ যার কথা স্বপ্নেও কল্পনা করতে পারেনি দর্শকমহল। আর এটা তাদের কাছে বেশ দুঃখজনক বিষয় বলে বিবেচিত হচ্ছে। কারণ যারা আসলেই এই পুরস্কার গুলি পেতে পারতেন তাদের ফিরতে হচ্ছে খালি হাতে।
জি বাংলায় সেরা বরের পুরস্কার পেয়েছে সৃজন। আর সেটা নিয়েই বর্তমানে সমালোচনা তুঙ্গে। নায়িকার সাথে বিয়ে হওয়ার পর থেকে শুরু করে কিছু দিন আগে অবধিও কোন কিছুতেই নায়িকাকে অর্থাৎ নিজের স্ত্রীকে সাহায্য তো দূরে থাক বিশ্বাস করতেও দেখা যায়নি তাকে। আর সে হয়ে গেল সেরা বর! কিভাবে সেটা এখনো অবধি ভেবে বার করতে পারেননি তারা।
অন্যদিকে স্টার জলসায় সেরা বরের পুরস্কার পেয়েছে সূর্য। সৃজনের বিষয়টা কোনভাবে মেনে নিলেও সূর্যের পুরস্কার পাওয়াটা একেবারেই মেনে নিতে পারছেন না ভক্তরা। এখনো অবধি স্ত্রী হিসেবে দীপা যা যা কষ্ট ভোগ করছে তার বেশিরভাগটাই সূর্যের জন্য। সেই শুরু থেকে কয়েকটা দিন বাদ দিলে বাকি যে কটা দিন পড়ে থাকে সবেতেই সূর্যের থেকে। কেবল যন্ত্রণা পেয়েছে দীপা। এতকিছুর পরেও সূর্য পেল সেরা বরে পুরস্কার!
আরো পড়ুন: আবার বিয়ের পিঁড়িতে অনুপম! অনুপমের হবু স্ত্রী প্রস্মিতার পরিচয় জানেন!
প্রত্যেকটি জায়গাতেই কমবেশি পক্ষপাত হয়েই থাকে। তা বলে এমন পক্ষপাতিত্ব হবে যাতে ‘হয়’ কে ‘নয়’ করে দেওয়া যায়! এটা মেনে নিতে বেশ বেগ পেতে হচ্ছে নেটিজেনদের। প্রিয় শাশুড়ির পুরস্কারেও এমনটাই করেছে জি বাংলা আর তারপর প্রিয় বরের ক্ষেত্রেও এমনই অযোগ্য ব্যক্তির হাতে উঠল পুরস্কার, দাবি দর্শক মহলের।

