দিতিপ্রিয়ার জায়গায় সৃজা দত্ত? চিরদিনই তুমি যে আমার-এর নতুন অপর্ণা? ধোঁয়াশা কাটাতে কি বললেন অভিনেত্রী সৃজা?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ঘিরে বিতর্ক এখনও শেষ হয়নি। দিতিপ্রিয়া রায় সিরিয়াল ছেড়ে দেওয়ার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন—তাহলে নতুন অপর্ণা কে? আর্য–অপর্ণার জুটি খুব অল্প সময়েই জনপ্রিয় হয়েছিল। জিতু ও দিতিপ্রিয়ার রসায়ন দর্শককে টেলিভিশনের সামনে আটকে রাখত। কিন্তু তাঁদের ব্যক্তিগত অমিলের কারণে সিরিয়ালের ভবিষ্যৎ একসময় অনিশ্চয়তার মুখে পড়ে। দিতিপ্রিয়া আনুষ্ঠানিকভাবে এনওসি জমা দিয়ে কাজ থেকে সরে দাঁড়িয়েছেন ঠিকই, তবুও জল্পনা থামছে না।

দর্শকরা চান না যে জনপ্রিয় এই প্রোজেক্টটি হঠাৎ বন্ধ হয়ে যাক। তাই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নয়া অপর্ণা খোঁজার তুমুল দৌড়। প্রথমে উঠে এসেছিল প্রত্যুষা পালের নাম। পরে দর্শকদের পছন্দের তালিকায় সবচেয়ে উপরে উঠে আসে সৃজা দত্তের নাম। সোশ্যাল প্ল্যাটফর্মে বহুজনই দাবি করতে শুরু করেন, সৃজাকেই নাকি দেখা যাবে অপর্ণার ভূমিকায়। কিন্তু সত্যিই কি ছোটপর্দায় পা রাখছেন সৃজা?

এই বিষয়ে মুখ খুলেছেন ‘দেবের নায়িকা’ সৃজা দত্ত। তিনি জানান, নানান কাজ নিয়ে আলোচনা চললেও আপাতত তিনি কোনও ধারাবাহিকে সই করেননি। তাঁর এখন মূল লক্ষ্য পড়াশোনা। ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যস্ত সৃজা জানিয়েছেন, পরীক্ষার প্রস্তুতিই তাঁর প্রথম অগ্রাধিকার। অভিনয় করবেন অবশ্যই, কিন্তু পড়াশোনা সামলে। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী সৃজার মা একজন চিকিৎসক। ক্লাস টুয়েলভের পর থেকেই তিনি মন দিয়েছেন ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্সে।

এদিকে ধারাবাহিক ছাড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত দিতিপ্রিয়া। জিতু ফ্যানেদের লাগাতার ট্রলের ফলে তাঁর শারীরিক অবস্থাও নাজেহাল। সেই কারণেই তিনি ১৫ দিনের নোটিশ পিরিয়ড থাকা সত্ত্বেও শুটিং থেকে ছুটি চেয়েছিলেন। শিল্পী ফোরাম জানিয়ে দিয়েছে, ব্যক্তিগত সংকটের প্রতি সম্মান দেখানোই তাদের নীতি, তাই এই বিষয়ে তারা কোনও হস্তক্ষেপ করবে না।

আরও পড়ুনঃ ‘সুযোগ পেলেই ছক্কা মারি’- শাবানাকে চু’মু খেয়ে ৮৭ বছরে রোম্যান্স! প্রেমের নতুন সংজ্ঞা দিয়েছিলেন হি ম্যান!

এখন নজর একটাই—কে আসছেন নতুন অপর্ণার ভূমিকায়। দর্শক, চ্যানেল ও প্রযোজনা সংস্থা সকলের প্রত্যাশা, নতুন নায়িকাকে নিয়ে আবারও জমে উঠবে আর্য–অপর্ণার গল্প।

Back to top button