অনির্বাণের চোখ খুলে দিলো শর্মি! অনির্বাণ কি বুঝবে রাইয়ের যন্ত্রণা?

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এই ধারাবাহিকের নায়িকা রাই এখন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছে। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। বর্তমানে বেশ কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই ধারাবাহিক নায়িকাকে।
যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ফুলশয্যার পরের দিনই স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে উঠতে হয় রাইকে। আর এই সবকিছু হয় নীলাঞ্জনার চ’ক্রান্তের জন্য। রাই যখন সমস্ত ঘটনা স্রোত আর মিষ্টিকে খুলে বল, তখন স্রোত কিছুটা হলেও আন্দাজ করতে পারে কে বা কারা এর পেছনে থাকতে পারে।
মিঠিঝোড়া আজকের পর্ব ১৮ জুলাই (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 18 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বাড়িতে ফিরে আসতেই অনির্বাণকে ঘিরে ধরে তার মা বাবা এবং বোন। তারা সবাই মিলে জানার চেষ্টা করে যে আসলে কি ঘটেছে। প্রথম প্রথমে বলতে না চাইলেও পরে নিজের মধ্যে আর কিছু চেপে না রেখে সবটাই জানিয়ে দেয় অনির্বাণ। সব শুনে সোহিনী বলে, সে আগের থেকেই জানতো ওই মেয়েটা সুবিধের নয়। এরপর রাইয়ের নামে নানারকমের কুরুচিকর মন্তব্য করতে থাকে সোহিনী।
এর প্রতিবাদ জানিয়ে শর্মি বলে, আজকাল এরকম ঘটনা হামেশাই হয়ে থাকে। ছবিগুলো মিথ্যে হতে পারে। সেটা আগে যাচাই করা উচিত। হতে পারে এই সমস্ত ঘটনা অন্য কেউ ঘটিয়েছে। কিছুক্ষণের জন্য অনির্বাণ বিশ্বাস করে ফেলে শর্মিকে। কিন্তু তার পরক্ষণেই সোহিনী বলে, শৌর্য কখনো এরকম কাজ করবে না। কারণ এটা করলে সন্দেহ যে তার দিকেই যাবে সেটা না বোঝার মত নির্বোধ সে নয়। অনির্বাণ আবার রাইকেই সন্দেহ করা শুরু করে।
আরো পড়ুন: আদালতে ঘুরে গেল খেলা! বেকসুর খালাস আহির! দোষীদকে শাস্তি দিতে হাজির স্বয়ং বুবাই!
শৌর্যর বাড়ি হাজির হলো রাই
এরপর সকাল-সকাল রাই আর মিষ্টি, দুজন মিলে চলে যায় শৌর্যের বাড়িতে। তাদেরকে দেখে প্রথমে সবাই ভাবে, তারা হয়তো নীলাঞ্জনার ব্যাপারে কথা বলতে এসেছে। কিন্তু রাই স্পষ্ট জানায়, তার শৌর্যের সাথে বিশেষ কিছু কথা আছে। শৌর্য বুঝে উঠতে পারে না যে এই সময় তার সাথে কি কথা থাকতে পারে রাইয়ের। শৌর্য তার আসার কারণ জিজ্ঞাসা করলে রাই ঘুরিয়ে প্রশ্ন করে, সে কি কিছুই বুঝতে পারছে না?

