ফুলশয্যার রাতেই অনির্বাণের মন বিষিয়ে দিলো শৌর্যের দেওয়া উপহার! কী এমন রয়েছে সেই উপহারে?

এই মুহূর্তে রমরমিয়ে চলছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। এই ধারাবাহিকের নায়িকা রাইয়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিক মাইতি। নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা সুমন দে। যতদিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প। খুব তাড়াতাড়ি ধারাবাহিকে আসতে চলেছে একটি নতুন চমক।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক কষ্ট করে নিজের মনের কথা একে অপরকে বলতে পেরেছে রাই আর অনির্বাণ। এরপর অনির্বাণ আর সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব রাইকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চেয়েছে। কিন্তু বিয়ের দিন ঘটে যায় এক বিপত্তি। ইচ্ছে করে ঘুমের ওষুধ খেয়ে বিয়েতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে নীলাঞ্জনা।

তার এই প্রচেষ্টা কিছুক্ষণের জন্য বিয়েতে ব্যাঘাত ঘটাতে পারলেও এই বিয়েটা আটকাতে পারেনি। রাই আর অনির্বাণের মধ্যে তৈরি হওয়া এক শক্তিশালী বন্ধন তাদেরকে আবার একসাথে জুড়ে দিয়েছে। কিন্তু রাই বুঝতেও পারেনি জীবনের অন্যতম একটি বিশেষ দিনে তার জীবনে আরো বড় ঝড় আসতে চলেছে। আর সেই ঝড়ে ছারখার হয়ে যেতে চলেছে তার গোটা জীবন।

রাইয়ের জীবন নষ্ট করে দিলো শৌর্য

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই ভিডিওতে দেখা যায়, বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে রাই আর অনির্বাণের। তারা দুজনে এখন দুজনের মুখোমুখি বসে। রাই ভাবতেও পারে না যে এই দিনটা তার জীবনে সত্যি করে এসে উপস্থিত হয়েছে। প্রথম থেকেই সে এত কষ্ট পেয়েছে যে, তার সাথেও যে ভালো কিছু হতে পারে সেটা বোধহয় ভাবতেই ভুলে গিয়েছে।

আরও পড়ুন: জবর খবর! ‘কথা’ ও ‘কে প্রথম কাছে এসেছি’র পর আসছে বাংলা টকিজের নয়া মেগা! কোন চ্যানেলে? জানুন বিস্তারিত

তবে রাই এটা খুব ভালো করেই জানতো, তার কপালে সুখ খুব বেশিদিন সহ্য হয় না। আর এবারও সেটা হলো না। একসাথে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে একটা উপহার চোখে পড়ে তাদের। তারা সেই উপহারটা খুলে দেখার সিদ্ধান্ত নেয়। সেই উপহারটা খুলে দেখতেই চোখ কপালে ওঠে অনির্বাণের। সেই বাক্সে থাকা জিনিসগুলো রীতিমতো ঝড় তোলে রায়ের জীবনে। রায় বারবার বলতে থাকে, সবকিছু মিথ্যে। অনির্বাণের চোখে মুখে ফুটে ওঠে এক চরম অবিশ্বাস। কী এমন রয়েছে এই উপহারে? তবে কি বন্ধু সেজে রাইয়ের ছুরি মারলো শৌর্য!

 

Back to top button