জবর খবর! ‘কথা’ ও ‘কে প্রথম কাছে এসেছি’র পর আসছে বাংলা টকিজের নয়া মেগা! কোন চ্যানেলে? জানুন বিস্তারিত

একের পর এক নতুন নতুন সব গল্পে সমৃদ্ধ ধারাবাহিক (New Serial) এসেই চলেছে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে। ইদানিং আর এক বছরের বেশি কোন ধারাবাহিককেই (Bengali Serial) আর চলতে দেখা যায় না। টিআরপি তালিকায় ভাল ফল করলেও মেগার মেয়াদ দুই থেকে আড়াই বছর। বর্তমান সময়ের ধারাবাহিকপ্রেমীরা বাংলা ধারাবাহিকের সংজ্ঞাটাকেই বদলে দিয়েছেন।
চ্যানেল কর্তৃপক্ষের কাছেও টিআরপি একটি গুরুত্বপূর্ণ বিষয়। টিআরপি (TRP) কম হলে বা স্লট হারলে বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। দর্শকদের পছন্দকেই অগ্রাধিকার দিয়ে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। ফলত, টিআরপির পতন হলেই বন্ধ হয়ে চলেছে একের পর এক ধারাবাহিক।
বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিকগুলির স্লট ভরাতে আসছে এক নতুন ধারাবাহিক। সম্প্রতি শোনা যাচ্ছে, নামি এক প্রযোজনা সংস্থা বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলে আনছে নতুন একটি ধারাবাহিক। ইতিমধ্যেই ছোটপর্দায় ওই নামি প্রযোজনা সংস্থার দুটি মেগা হিট।
আসছে বাংলা টকিজের নতুন মেগা
আসছে বাংলা টকিজের নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’। বাংলা টকিজের এই ধারাবাহিক সমানে সমানে টক্কর দিয়ে চলেছে জলসার এক নম্বর ধারাবাহিক গীতাকেও। এছাড়াও জি বাংলায় চলছে বাংলা টকিজের আরও একটি ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। স্লট লিড না করলেও, বর্তমানে যথেষ্ট সফল মোহনা মাইতি ও সায়ন বসু অভিনীত এই মেগা।
আরও পড়ুন: মায়ের কোল শূন্য করে চলে গেলো অভিজিৎ! মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বুবাই!
স্টুডিওপাড়া সূত্রে খবর, আরও একবার টেলিভিশনের পর্দায় আসছে নয়া ধারাবাহিক বাংলা টকিজ প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। জলসা ও জি-এর পর এবার সান বাংলায় আসছে বাংলা টকিজ প্রযোজিত নয়া মেগা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নায়ক-নায়িকার লুক সেট পর্ব। প্রোমো শুটের আগেই ১৫ জুলাই থেকে শুরু হয়ে আসন্ন মেগার শুটিং। মুখ্য ভূমিকায় থাকছে নয়া মুখ না পরিচিত মুখ? জানতে আগ্রহী দর্শকমহল।

