রাইয়ের বিয়েতে তত্ত্ব নিয়ে হাজির সৌর্য, নিলু দিলো উপহার! তবে কি এই ভালোর মধ্যেই লুকিয়ে রয়েছে নতুন ষড়যন্ত্র!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অপেক্ষাকৃত নতুন একটি ধারাবাহিক হচ্ছে মিঠিঝোড়া (MithiJhora)। শুরু থেকে শক্তিশালী প্রতিপক্ষ থাকার জন্য স্লট জিততে না পারলেও বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। ধীরে ধীরে টিআরপি তালিকাতেও বেশ ভালো প্রভাব ফেলতে শুরু করেছে এই মেগা ।ধারাবাহিকের নায়িকা রাইয়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই এবং অনির্বাণ দুজনে ইতিমধ্যেই নিজেদের মনের কথা আদান-প্রদান করে নিয়েছে। রাইয়ের সম্মতি নিয়ে অনির্বাণ নিজে নায়িকার বাড়ি গিয়ে নন্দিতার সঙ্গে সমস্ত কথাবার্তা পাকা করে এসেছে। এখন শুধু চার হাত এক হওয়ার পালা। কিন্তু সেই পথেও একের পর এক বাধার সৃষ্টি করছে তাদের পারিপার্শ্বিক মানুষজন।

ইতিমধ্যেই এই বিয়ে সম্পর্কে জানতে পেরেছে অনির্বাণের মা বাবা। তারা দুজনেই এই বিয়েতে তীব্র অসম্মতি জানিয়েছে। কারণ সৌর্যর দাদা বৌদি দুজন মিলে অনির্বাণের মা-বাবার কানে রাই সম্পর্কে যথেষ্ট বিষ ঢেলেছে। যদিও মা-বাবার কথা শুনতে তেমন একটা রাজি নয় অনির্বাণ। সে স্পষ্ট জানিয়ে দেয়, রাইকেই সে বিয়ে করবে। এর মাঝে আর কারোর কথা সে শুনতে রাজি নয়।

আরো পড়ুন: টেলিভিশনের ইতিহাসে প্রথমবার এমন অদ্ভুত স্লট ঘোষণা করল জি বাংলা! প্রকাশ পেল মালাবদলের টাইম স্লট!

এদিকে নিলুকে বেশ কিছুদিন ধরে একেবারে শান্ত হয়ে যেতে দেখছেন দর্শক মহল। তবে কি এটাই ঝড়ের পূর্বাভাস? অন্যদিকে হঠাৎ করে রাইয়ের প্রতি বেশ সহৃদয় হয়ে উঠেছে সৌর্য। রাইয়ের বিয়েতে একেবারে বরপক্ষের তরফ থেকে তত্ত্ব নিয়ে হাজির হয়েছে সে। এই সবটাই কি তার ভালোমানুষি নাকি মুখোশ? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সবটাই জানালেন অভিনেত্রীরা।

তলে তলে কি ফন্দি আঁটছে সৌর্য!

এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন, ধারাবাহিকের প্রধান তিন চরিত্র এবং একনায়ক। এনারা হলেন রাই, নীলাঞ্জনা এবং স্রোত আর নায়ক সৌর্য। এই এত ভালো ব্যবহারের পিছনে আসল উদ্দেশ্য কি সেটাই জিজ্ঞাসা করা হয় নায়ককে। তিনি জানান সবটাই পরবর্তী পর্বে দর্শকরা বুঝতে পারবেন। অন্যদিকে নীলাঞ্জনা বলে, “পরবর্তীতে নিলু কি করতে চলেছে তার আভাস প্রচার ভিডিও থেকেই পেয়ে গিয়েছেন দর্শক মহল। এখন আমিও অপেক্ষা করে আছি ঠিক কি কি হতে চলেছে সেটা জানার জন্য।”

 

Back to top button