টেলিভিশনের ইতিহাসে প্রথমবার এমন অদ্ভুত স্লট ঘোষণা করল জি বাংলা! প্রকাশ পেল মালাবদলের টাইম স্লট!

এই মুহূর্তে দাঁড়িয়ে টিআরপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই টিআরপি তালিকায় প্রথম পাঁচে যে ধারাবাহিকগুলির নাম রয়েছে তার মধ্যে বেশিরভাগ ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে জি বাংলার(Zee Bangla) পর্দায়। সময়ের সাথে সাথে টিআরপি নিয়ে আরো বেশি করে সচেতন হয়ে উঠছে জি বাংলা। বর্তমানে এক্কেবারে অন্যরকম এক টাইম স্লট প্রকাশ করে দর্শকদের চমকে দিলো এই চ্যানেল।

কিছুদিন আগেই দর্শকদের জানানো হয়েছে জি বাংলার পর্দায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে নায়ক এবং নায়িকার চরিত্রে দেখা যাবে যথাক্রমে জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং ঋতু পাইনকে। টেলিভিশনের পর্দায় আরো একবার একদম নতুন এক জুটিকে দেখতে পাবেন দর্শক মহল।

এই ধারাবাহিকে নায়ক একজন বিখ্যাত ডিভোর্স লইয়ার। অর্থাৎ বিবাহ বিচ্ছেদ ঘটানোই তার প্রধান কাজ। জীবনে ৫০ টিরও বেশি বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে সে। অন্যদিকে ধারাবাহিকের নায়িকা হচ্ছে ঘটক। তার হাতে অনেকের সম্বন্ধ হয়েছে। অনেক পাত্র-পাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু নায়কের জ্বালায় নায়িকার করানো বিয়েতে ভাঙ্গন ধরতে বসেছে।

আরো পড়ুন: কোনও লুকোচুরি নয়! একেবারে অনিকেতকে মনের কথা বলে দিলো শ্যামলী, দর্শক মহলে প্রশংসিত তার চরিত্র

যার ফল স্বরূপ ভীষণ রেগে যায় ধারাবাহিকের নায়িকা। নায়কের বাড়ি গিয়ে সে জানায়, তার হাতেই নায়কের বিয়ে হবে। অন্যদিকে নায়িকাকে চ্যালেঞ্জ করে নায়ক বলে, তার হাতেই নাকি নায়িকার ডিভোর্স হবে। আর এই ভাবেই একে অপরের সাথে জড়িয়ে পড়বে নায়ক এবং নায়িকা। প্রচার ভিডিও দেখেই গল্পটির প্রতি বেশ আকর্ষণ অনুভব করছিলেন দর্শক মহল। এইবার জি বাংলা প্রচার করলো ধারাবাহিকের সম্প্রচারের সময়।

সামনে এলো মালাবদলের সম্প্রচার সময়

জি বাংলা তথা টেলিভিশনের ইতিহাসে এই প্রথমবার এমন অদ্ভুত এক স্লট ঘোষণা করলো চ্যানেল কর্তৃপক্ষ। দর্শকরা সাধারণত এমন সময় ধারাবাহিক শুরু হচ্ছে এটা দেখতে অভ্যস্ত নন। মালাবদল ধারাবাহিকটি দেখা যাবে আগামী ৮ জুলাই থেকে প্রত্যেকদিন ঠিক রাত ১০:১৫। এখন অবধি জানা যায়নি এই ধারাবাহিকটি ঠিক কতক্ষণ সম্প্রচারিত হবে। অন্যদিকে এই চ্যানেলের আরেক ধারাবাহিক মিঠিঝোড়া সম্প্রচারিত হবে নতুন সময় ৯: ৪৫-এ।

Back to top button